সঙ্গমে বন্য হতে বাধা নয় বয়স! বাহান্নতেও যৌন চাহিদা নিয়ে মুখ খুলে বিতর্কে ‘ডান্স গুরু’ গীতা মা
বয়স তাঁর কাছে সংখ্যামাত্র। ভাবছেন কে? তিনি আর কেউ নন, বলিউডের ‘ডান্স গুরু’ গীতা কাপুর। এহেন গীতা কাপুর হঠাৎ ‘গীতা মা’ হলেন কীভাবে জানেন?
আরও পড়ুন:
সম্প্রতি ওই সাক্ষাৎকারে গীতা আর বলেন, "দেখুন আমি সাধু-সন্ত নই যে আমার জীবনে শারীরিক চাহিদা বলে কিছু থাকবে না। আমিও বাকি আর পাঁচটা মানুষের মতোই। আমি কুমারী নই। আমারো বাকি আর পাঁচটা মানুষের মতোই জীবনে নানা চাহিদা রয়েছে। শারীরিক চাহিদাও রয়েছে। আমি তা পূরণ করি। আর তাতে কোনও ভুল রয়েছে বলে আমার মনে হয় না।"
আরও পড়ুন:
এহেন গীতা কাপুর হঠাৎ 'গীতা মা' হলেন কীভাবে জানেন? গীতার নাচের স্কুলে একবার এক ছাত্র তাঁকে মা বলে সম্বোধন করেন। সেই প্রথম মা ডাক শোনা গীতার। তাঁর ওই ছাত্র বলেছিলেন গীতার মধ্যে যে মমত্ববোধ, স্নেহ রয়েছে তা মায়ের মতোই। সেখান থেকেই সকলের কাছে গীতা 'মা' হিসেবে পরিচিতি পান। রিয়ালিটি শোয়ের মঞ্চেও গীতাকে সকলে 'গীতা মা' বলে সম্বোধন করেন।
নিম্নবিত্ত পরিবারের মেয়ে গীতার বলিউডের জনপ্রিয় ডান কোরিওগ্রাফার হয়ে ওঠার জার্নি যেন রূপকথার গল্পকেও হার মানায়। ছোটবেলা থেকেই নাচেরপ্রতি তাঁর ছিল এক অমোঘ টান। তবে তারপরেও নাকি চেয়েছিলেন বিমানাসেবিকা হতে। দৃষ্টিশক্তি দুর্বল থাকায় তা আর হয়ে ওঠেনি। মাত্র পনেরো বছর বয়সেই ফারহা খানের নাচের দলে যোগ দেওয়ার ডাক পান। সেখান থেকেই শুরু হয় তাঁর পথচলা। অভিনয় করেছেন বেশ কিছু ছোট চরিত্রেও।