আইপিএলের উদ্বোধনে বরাবর ঈর্ষণীয় রেকর্ড, এবার মুম্বই ম্যাচেও কেকেআর বলবে ‘জিতব রে’?
২০০৮ সালের আইপিএলের ইতিহাসে প্রথম ম্যাচে নাইটরা নেমেছিল আরসিবির বিরুদ্ধে। ম্যাকালামের ১৫৮ রানে ভর করে নাইটরা জেতে ১৪০ রানে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এবার মুম্বইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কেকেআরের আইপিএল অভিযান। এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৩৫ বার। এর মধ্যে কেকেআরের ঝুলিতে মাত্র ১১ ম্যাচ। কিন্তু উদ্বোধনী ম্যাচের রেকর্ডে এগিয়ে নাইটরা। তিনটি উদ্বোধনী ম্যাচের মধ্যে দু'টিতেই জিতেছে নাইটরা। এবারও সেই রেকর্ড বজায় থাক, চাইছেন ভক্তকুল।