বেহাল বোলিং, ঈশান-অভিষেকের পর ব্যাটিং সামলাবেন কে? অঙ্ক মেলাতে চমক ভরসা সানরাইজার্সের!
প্যাট কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন ঈশান কিষান। তবে শুধু ব্যাটিংয়ের উপর ভরসা করে প্লেঅফে ওঠা মুশকিল।
আরও পড়ুন:
স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, অভিষেক শর্মা, অনিকেত বর্মা, আর. স্মরন, ইশান কিষান, হেনরিখ ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি, হর্ষ দুবে, কামিন্দু মেন্ডিস, হর্ষল প্যাটেল, ব্রাইডন কার্স, জয়দেব উনাদকাট, ইশান মালিঙ্গা, জিশান আনসারি, শিবাঙ্গ কুমার, সলিল অরোরা, সাকিব হুসেইন, ওঙ্কার তারমালে, অমিত কুমার, প্রফুল্ল হিঞ্জে, ক্রেইন্স ফুলোত্রা, লিয়াম লিভিংস্টোন, শিবম মাভি, জ্যাক এডওয়ার্ডস।
শক্তি ১: সানরাইজার্সের টপ অর্ডার যে কোনও মুহূর্তে খেলার গতিপথ পালটে দিতে পারে। অভিষেক শর্মা , ট্র্যাভিস হেড, ইশান কিষান এবং হেনরিক ক্লাসেনকে নিয়ে গঠিত টপ অর্ডারে আছে বাঁ-ডান ব্যাটসম্যানের বৈচিত্র্য, পাওয়ারপ্লে-তে আক্রমণাত্মক ব্যাটিং এবং প্রতিপক্ষকে চূর্ণ করে দেওয়ার ক্ষমতা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ঈশান বিধ্বংসী ফর্মে ছিলেন। অভিষেক কেমন খেলেন, সেদিকে নজর থাকবে।
আরও পড়ুন:
শক্তি ৩: আগের মরশুমে সানরাইজার্সকে ভুগিয়েছে ভারসাম্যের অভাব। ব্যাটিং কখনও হিট, কখনও ফ্লপ। বোলিং মূলত ফ্লপ। রিজার্ভ বেঞ্চ সঙ্গ দেয়নি। এবার দল তুলনায় অনেক বেশি ভারসাম্যপূর্ণ। কামিন্দু মেন্ডিস, ব্রাইডন কার্স ও শিবম মাভি সানরাইজার্স হায়দরাবাদের একাদশে ঢোকার লড়াই চালাবেন। বিশেষ নজরে থাকবেন তিন তরুণ তুর্কি- জিশান আনসারি, হর্ষ দুবে ও অনিকেত বর্মা।
দুর্বলতা ১: ব্যাটিং শক্তিশালী, বোলিং বিভাগ এখনও সেই দাবি করতে পারে না। চোটের জন্য প্রথম দিকের বেশ কয়েকটা ম্যাচে প্যাট কামিন্স নেই। সেই অভাব পূরণ করবেন কে? ব্রাইডন কার্স বা এশান মালিঙ্গা গেমচেঞ্জার নন। জয়দেব উনাদকাট বহুদিন হল সেরা ফর্ম পিছনে ফেলে এসেছেন। চাপ বাড়বে নীতীশ রেড্ডির উপর। পেস বিভাগ এমনিই দুর্বল ছিল, কামিন্সের অনুপস্থিতিতে তা আরও প্রকট।
দুর্বলতা ২: একই কথা বলা যায় স্পিন বিভাগ সম্পর্কে। কাগজে-কলমে স্পিন বোলিং দুর্বল। এবার মাঠে কী করে সেটাই দেখার। কোনও তারকা বা প্রথিতযশা মুখ নেই। শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস আছেন, হাত ঘোরাতে পারেন লিয়াম লিভিংস্টোনও। তবে সম্ভবত কাব্য মারানের দল ভরসা করবে হর্ষ দুবে ও জিশান আনসারির উপর। দু'জনেই তরুণ ও প্রতিভাবান। সারপ্রাইজ প্যাকেজ হয়ে উঠতে পারেন।
দুর্বলতা ৩: অধিনায়ক প্যাট কামিন্স নেই। বিশ্বজয়ী অজি অধিনায়ক বলে তো ব্যাটেই, ব্যাটেও রান করে দিতে পারেন। সবচেয়ে বড় কথা, তাঁর মগজাস্ত্রের অভাব বোধ করবেন কোচ ড্যানিয়েল ভেত্তোরি। ঈশান কিষানকে আপাতত অধিনায়ক করা হয়েছে। সৈয়দ মুস্তাক আলিতে ঝাড়খণ্ডকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছেন। তবে আইপিএলে চাপ অনেক বেশি। ঈশান সেটা কতটা সামাল দেন, তার উপর সানরাইজার্সের ফলাফল অনেকটা নির্ভর করছে।