নতুন বুমবুম আসছে! ছেলেকে নিয়ে অনুশীলনে বুমরাহ, বাবার মতো বল করার চেষ্টায় অঙ্গদ
ভারতীয় পেসার বিরক্ত না হয়ে ছেলেকে বুঝিয়ে দেন কীভাবে দৌড়ে এসে বল করতে হয়।
২১ জানুয়ারি থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসাবে এই সিরিজকে দেখা হচ্ছে। তার আগে নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে অনুশীলনে ফিরেছেন বুমরাহ। তার সঙ্গে যোগ দিয়েছে বিশেষ অতিথি, টিম ইন্ডিয়ার বোলিং ফিগার হেডের দু'বছরের ছেলে অঙ্গদ। যা অনুশীলনের মুহূর্তকে বিশেষ করে তুলেছে। নেটিজেনরাও তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন সেই দৃশ্য।
আরও পড়ুন:
২০২৩ সালের ৪ সেপ্টেম্বর প্রথম সন্তানের বাবা হয়েছিলেন জশপ্রীত বুমরাহ। ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন তারকা পেসারের স্ত্রী সঞ্জনা গণেশন। ইনস্টাগ্রামে সুখবর দিয়েছিলেন ক্রিকেটার। তাঁরা নবজাতকের নাম রাখেন অঙ্গদ। সেই জুনিয়র বুমরাহকেই দেখা গেল বাবার সঙ্গে ওয়ার্ম আপ করতে। ভারতীয় পেসারও বিরক্ত না হয়ে ছেলেকে বুঝিয়ে দিলেন কীভাবে দৌড়ে এসে বল করতে হয়।
সঞ্জনা গণেশন আগেই জানিয়েছিলেন, তাঁদের সন্তান অঙ্গদ হওয়ার পর ক্রিকেটার হিসাবে আরও পরিণত হয়েছেন জশপ্রীত। ‘মোমেন্ট অফ সাইলেন্স’ নামক পডকাস্টে সঞ্জনা বলেছিলেন, “যখন অঙ্গদ হয় সেই সময় এশিয়া কাপ খেলতে গিয়েছিল বুমরাহ। তবুও হঠাৎ করেই ফিরে এসেছিল ও। তবে একটা কথা, আমার মনে হয়, অঙ্গদ হওয়ার পর আরও ভালো ক্রিকেটার হয়ে উঠেছে জশপ্রীত। দিনের শেষে শান্ত একটা পরিবেশে আপনি বাড়ি ফিরে কেবল স্বামী এবং বাবা...
আরও পড়ুন:
এখন অঙ্গদের বয়স ২। হয়তো এখন থেকেই বুমরাহ সেই গল্প বলার কাজটা করতে শুরু করেছেন। অপ্টাসেই অজি-গরিমা ধুলোমলিন করার কাজে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয় পেসার। সেদিন নেতা হিসাবে প্রথমবার টেস্ট জয়ের পর যিনি বলছিলেন, “অধিনায়ক হিসাবে প্রথম জয় পেলাম। ফলে এই টেস্টটা আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। আমি খুব খুশি। আর আমার ছেলেও এখানে রয়েছে। ভবিষ্যতে ছেলের সঙ্গে এই ম্যাচের স্মৃতিচারণাও করব। ও এখন খুবই...