পরতে পরতে রহস্য, জ্যোতির সঙ্গে এক ফ্রেমে পাক হাই কমিশনে কেক হাতে যাওয়া সেই যুবক!
যুবকের নাম এখনও পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুন:
সূত্রের খবর, পাকিস্তানে গিয়ে জ্যোতি একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। সেখানেই ওই যুবকের সঙ্গে আলাপ হয়। তখনই জ্যোতি তাঁর সঙ্গে ছবি তোলেন। তাঁদের ছবিটি ভাইরাল হওয়ার পরই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি ওই ‘সন্দেহভাজন’ যুবকের সঙ্গেও যোগ রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের? তবে যুবকের নাম এখনও পর্যন্ত জানা যায়নি।
২০২৩ সালে, ভারতে পাক দূতাবাস কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে জো-র (এই নামেই নিজেরকে পরিচয় দেন জ্যোতি) আলাপ। ক্রমে ঘনিষ্ঠতা। এই দানিশকে ইতিমধ্যেই পাক দূতাবাসে থেকে বের করে দিয়েছে নয়াদিল্লি। তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি বলে বিতাড়িত করেছে ভারত সরকার। দানিশ সম্পর্কে তদন্ত করতে গিয়েই জ্যোতির ব্যাপারে জানতে পারেন তদন্তকারীরা।