৭ টাকায় রক্তপরীক্ষা, ২৫ টাকায় ইসিজি! রোগীদের কাছে ‘আশীর্বাদ’ খান স্যরের হাসপাতাল
শিক্ষার জগতে বিপ্লব ঘটিয়েছেন আগেই। এবার চিকিৎসা ক্ষেত্রে নয়া নজির গড়লেন ‘খান স্যার’ নামে পরিচিত পাটনার জনপ্রিয় শিক্ষক ফয়সাল খান। বিহারের রাজধানীতে তিনি গড়ে তুলেছেন অত্যন্ত কম খরচের একটি অত্যাধুনিক হাসপাতাল। নিজের মায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই পরিষেবা শুরু করেছেন তিনি।
পাটনার এই হাসপাতালে চিকিৎসার খরচ নিম্নবিত্তের ধরাছোঁয়ার মধ্যে। টাকার অভাবে যেন কারোর চিকিৎসা মাঝপথে আটকে না যায়। সেই ভাবনাই এই উদ্যোগের মূল চালিকাশক্তি। এখানে রক্ত পরীক্ষার খরচ মাত্র ৭ টাকা। যেখানে বাইরে টেস্ট করতে কয়েকশো টাকা লাগে। ইসিজি হয় মাত্র ২৫ টাকায়। এক্স-রে করা যায় ৩৫ টাকায়। আলট্রাসাউন্ড করতে লাগে ১০০ টাকা। ডায়লিসিস শুরু ৩৫০ টাকা থেকে। গরিব মানুষের জন্য এ এক বিশাল প্রাপ্তি।