দুই ‘চিরশত্রু’কে মেলালেন টুটুদা, টিফোয়-টিফোয় মোহনবাগান রত্নকে শ্রদ্ধার্ঘ্য দুই প্রধানের
ইস্ট-মোহন নির্বিশেষে ‘টুটুদা’ বরাবরই সমর্থকদের খুব কাছের। তিনি ময়দানে অজাতশত্রু। তাই ইস্টবেঙ্গল গ্যালারিতেও টুটুবাবুকে নিয়ে টিফো দেখা গেল।
আরও পড়ুন:
আরও পড়ুন:
টুটু বোস স্রেফ মোহনবাগান ক্লাবের সর্বকালের অন্যতম সেরা প্রশাসক নন, টুটু বোস ময়দানের সেই মহীরুহ যাকে কেন্দ্র করে মোহনবাগান ক্লাবের ডালপালা মেলা, যাকে কেন্দ্র করে বহু সবুজ-মেরুন সমর্থকদের স্বপ্ন দেখা, যাকে কেন্দ্র করে কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর মন্ত্রশিক্ষা। তিনি চিরকালীন অভিভাবক। তাই টুটুবাবুকে চিরকালীন অভিভাবক হিসাবে বর্ণনা করেও টিফো দেখা যায় সবুজ-মেরুন গ্যালারিতে।