আফগান প্রেমিকের প্রেমে হাবুডুবু জ্যাকিকন্যা! মুম্বইয়ে লিভ-ইন, কৃষ্ণার পার্টনারকে চেনেন?
আফগান প্রেমিকেই মন মজেছে জ্যাকিকন্যার। পেশাদার এমএমএ ফাইটারের সঙ্গে কৃষ্ণার প্রেমচর্যা এখন আলোচনার শীর্ষে।
কৃষ্ণার সেই ভিডিও সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। কৃষ্ণার ইনস্টাগ্রামে চোখ রাখলেই তার ঝলক মিলছে। তবে ভারতীয় কেউ নন, আফগান প্রেমিকেই মন মজেছে জ্যাকিকন্যার। রিয়ালিটি শোয়ের ঘরে দেখা গিয়েছে কীভাবে আগ্রহের সঙ্গে প্রেমিকের সঙ্গে ভালোবাসা জার্নি শুরু হয়েছিল তা ভাগ করতে দেখা যায় সেই ভিডিওতে চোখ রাখলেই। কীভাবে শুরু হয়েছিল পেশাদার এমএমএ ফাইটারের সঙ্গে জ্যাকিকন্যার প্রেম?
আরও পড়ুন:
ভাই টাইগার শ্রফের সঙ্গে মুম্বইয়ে গিয়েছিলেন কৃষ্ণা। সালটা ২০২০, সেই সময়েই হঠাৎ ইনস্টাগ্রামে কৃষ্ণার নজরে আসে আফগান এমএমএ ফাইটার আবদুল আজিম বাদাকশির মেসেজ। শুধুমাত্র সৌজন্য বিনিময় করেছিলেন তিনি। এরপর তার উত্তর দেন কৃষ্ণা। শুরু হয় আলাপ, বন্ধুত্ব। কথা এগোয়, নম্বর দেওয়া নেওয়াও হয় দু'জনের। দু'জনের কথা এগোয়।
আরও পড়ুন:
আবদুল আজিম বাদাকশির সঙ্গে ২০২০ সালে আলাপ, ২০২১ সালে দেখা। এরপর বন্ধুত্ব, প্রেম সবকিছু মিলিয়ে দিব্যি চলছে কৃষ্ণার 'লাভ্লাইফ'। বাদাকশি ফিটনেস নিয়ে অতি সচেতন। কৃষ্ণাও তাই। আর এই বিষয়ই যে তাঁদের সম্পর্কে ইউএসপি হয়ে দাঁড়িয়েছে সে কথা বলাই বাহুল্য। এমনিতেও কৃষ্ণার যে 'আলফা মেন' সে কথাও তিনি অকপটে জানিয়েছেন। ছবি: সোশাল মিডিয়া।