শীতে হট চকোলেটে মন মনামীর, ভক্তদের তারিফ, ‘আপনি আরও হট!’
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৪, ২১:৩৮
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৪, ২১:৩৮
১৬
মনামী ঘোষের পায়ের তলায় যেন সর্ষে। আজ কলকাতা তো কাল কোরিয়া। পরশু মালদ্বীপ। কাজের ফাঁকে সময় পেলেই হল ব্যাগপত্তর গুছিয়ে বেড়িয়ে পড়েন টলিপাড়ার এই নায়িকা।
Advertisement
২৬
উপরন্তু বড়পর্দায় এত বড় ব্রেক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে। পাশাপাশি চঞ্চল চৌধুরীর মতো দক্ষ অভিনেতার সঙ্গে স্ক্রিনশেয়ার, সেটা যে মনামীর কেরিয়ারে বড় মাইলস্টোন হতে চলেছেন তা বলাই বাহুল্য।
এদিকে সোশ্যাল মিডিয়াতেও দারুণ সক্রিয় মনামী ঘোষ। নিজের ইউটিউব চ্যানেল হোক কিংবা ইনস্টাগ্রাম, যখনই যা করেন আপলোড করে দেন। ব্যস, অনুরাগীরা তো সেই ছবি-ভিডিও দেখে আপ্লুত!
Advertisement
৪৬
এবার সুইমিং পুলের ধারে টু পিসে ক্যামেরায় পোজ দিলেন মনামী ঘোষ। সেই ছবি আপলোড করতেই অনুরাগীরা মন্ত্রমুগ্ধ।
৫৬
ক্যাপশনে লেখা- 'হট চকোলেটের জন্য উপযুক্ত আবহাওয়া।' এবার ভক্তদের পালটা প্রশ্ন, 'কে বেশি হট চকোলেট না আপনি?'
মনামীর চাবুক ফিগারের প্রশংসার পঞ্চমুখ সকলে। এহেন প্রশংসা অবশ্য অভিনেত্রীর কাছে জলভাত! নিত্যদিন নিত্যনতুন ছবি পোস্ট করে অনুরাগীদের ঘায়েল করেন তিনি। (ছবি- ইনস্টাগ্রাম)
'এ আমার গুরুদক্ষিণা' ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় শুরু হয় সৌমিতৃষার সফর। এর পর শুরু হয় 'মিঠাই' অধ্যায়। এই সিরিয়ালের মাধ্যমেই বাংলা টেলিভিশনের দর্শকদের প্রিয় মিঠাই হয়ে ওঠেন অভিনেত্রী।
৪৬
ছোটপর্দায় 'মিঠাই' সিরিয়াল শেষ হওয়ার পরই বড়পর্দায় বড় ব্রেক সৌমিতৃষার। দেবের বিপরীতে 'প্রধান' সিনেমায় অভিনয় করে নজর কাড়েন অভিনেত্রী।
৫৬
সম্প্রতি সৌমিতৃষাকে দেখা গিয়েছে হইচই প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ 'কালরাত্রি'তে। আগামীতে রূপক চক্রবর্তী পরিচালিত ‘১০ই জুন’ সিনেমায় দেখা যাবে।
তবে তার আগে নতুন এই ছবিতে অনুরাগীদের মন জয় করে নিলেন সৌমিতৃষা। তন্ময় বিশ্বাসের স্টাইলিংয়ে সেজেছেন নায়িকা। মেকআপের দায়িত্বে ছিলেন সায়নী ধর। ছবি: ইনস্টাগ্রাম।