শীতল ক্রিসমাসে উষ্ণ নুসরত, ছবি থেকে চোখ ফেরানো দায়
লাল টুপি পরেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন নায়িকা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৪, ১৬:৫৯
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৪, ১৬:৫৯
১৫
শীতের ফুরফুরে হাওয়া, আর ক্রিসমাস। এমন দিনে উষ্ণ মেজাজে নুসরত জাহান। লাল টুপি পরেই দিলেন ক্যামেরার সামনে পোজ।
Advertisement
২৫
ব্যঙ্গ, বিদ্রুপ, কটু কথা যেন কিছুতেই পিছু ছাড়ে না তাঁর। তবে নুসরত জাহান তা নিয়ে বেশি মাথা ঘামানোর পাত্রী নন। জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চান তিনি।
সুন্দর করে সাজানো ক্রিসমাস ট্রি। সামনে সাজানো উপহার। মোমবাতির আলোয় আলোকিত গোটা ঘর। এমন পরিবেশেই মোহময়ী নুসরত।
Advertisement
৪৫
বড়দিনে লাল রঙের সাজই তো মানায়। তাই রেড হট গাউনে সেজেছেন নুসরত। মাথায় লাল টুপি। অভিনেত্রীর সাজ দেখে মুগ্ধ অনুরাগীরা।
৫৫
যশের সঙ্গে জুটি বেঁধে প্রযোজনা সংস্থা খুলেছেন নুসরত। তারকা জুটি প্রযোজিত ছবি 'সেন্টিমেন্টাল' মুক্তি পেয়েছে এবছর। সংস্থার আগামী ছবি 'আড়ি' মুক্তি পাবে পয়লা বৈশাখে। ছবি: ইনস্টাগ্রাম।
বিমানে আলাপ, প্রথম দেখায় প্রেম, সিন্ধু-ভেঙ্কটের হায়দরাবাদের রিসেপশনে চাঁদের হাট
কী ছিল সিন্ধু-ভেঙ্কটের রিসেপশনের মেনুতে?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৪, ১৩:৩৮
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৪, ১৩:৩৮
১৮
গত রবিবার উদয়পুরে রবিবাসরীয় সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভেঙ্কটের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন পিভি সিন্ধু।
২৮
মঙ্গলবার সিন্ধুর নিজের শহর হায়দরাবাদে বসেছিল রিসেপশনের আসর। সেখানে একেবারে চাঁদের হাট। অভিনেতা চিরঞ্জীবী, নাগার্জুন, অজিত কুমার, এইচএস প্রণয়ের মতো টেনিস তারকা, কে নেই সেখানে?
গত ৩ ডিসেম্বর সিন্ধু বিয়ের সুখবর দিয়েছিলেন। তার পরই ঘরোয়া অনুষ্ঠানে ভেঙ্কটের সঙ্গে বাগদান পর্ব সারেন তিনি। ২০২২-এ দুজনের আলাপ বিমান সফরে। আর প্রথম দেখাতেই প্রেম। যত সময় গড়িয়েছে, তত ঘনিষ্ঠতা বেড়েছে দুজনের।
৪৮
অবশেষে ২২ ডিসেম্বর চার হাত এক হয়। বিয়ের দিন সব্যসাচী ও মণীশ মলহোত্রার পোশাকে সেজে উঠেছিলেন নবদম্পতি। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শিখাওয়াত তাঁদের বিয়ের ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়।
৫৮
হায়দরাবাদের গচ্চিবৌলির কাছে আনভয়া কনভেনশন সেন্টারে বসেছিল রিসেপশনের আসর। ফাল্গুনী শেনের লেহেঙ্গায় সেজেছিলেন অলিম্পিকে পদকজয়ী শাটলার। সেখানে উপস্থিত ছিলেন নাগার্জুন, চিরঞ্জীবী, অজিত কুমারের মতো বর্ষীয়ান তারকারা।
কী ছিল রিসেপশনের মেনুতে? জানা যাচ্ছে, দক্ষিণী বিভিন্ন পদ ছিল। হায়দরাবাদের বিখ্যাত বিরিয়ানি তো ছিলই, সঙ্গে নন-ভেজও ছিল। এছাড়া চিকেন-মাটনও ছিল, সঙ্গে আট-দশ রকমের মিষ্টিও পড়েছে অতিথিদের পাতে।
৮৮
পসিডেক্স টেকনোলজি নামে এক তথ্যপ্রযুক্তি সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কর্মরত সিন্ধুর স্বামী ভেঙ্কট। কেরিয়ারের একেবারে শুরুর দিকে তিনি জেএসডব্লিউর ইন হাউস কনসালট্যান্ট হিসাবে ইন্টার্নশিপ করেছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের মালিক জেএসডব্লিউ। ফলে ক্রিকেটের সঙ্গেও যোগাযোগ আছে তাঁর।
‘অভিভাবক ও আপনজন’ হিসেবে নিজের এই সন্তানদের নিয়ে গর্বিত ঋতাভরী। জীবনের নানা মুহূর্ত এদের সঙ্গে ভাগ করে নেন। বড়দিনের বড় পাওনা ছিল নায়িকার স্নেহের আলিঙ্গন। ছবি: ফেসবুক।