ভিনেশের ‘বঞ্চনা’ থেকে ইমানে খেলিফের লিঙ্গ-পরিচয়, প্যারিস অলিম্পিকে বিতর্কের আটকাহন
প্যারিস অলিম্পিক উপহার দিয়েছে অসংখ্য দুরন্ত মুহূর্ত। একই সঙ্গে এবারের অলিম্পিকের সঙ্গে বহু বিতর্কও জড়িয়ে রয়েছে।
আরও পড়ুন:
অলিম্পিক উদ্বোধনের আগেই বিতর্ক তৈরি হয়েছিল প্যারিসে। সেই সময় রাতের অন্ধকারে একাধিক জায়গায় ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ধ্বংসের চেষ্টা হয়েছিল ট্রেন চলাচল ব্যবস্থা। জঙ্গি হামলা-সহ নানা নাশকতামূলক ঘটনা ঘটতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছিল। তার জন্য কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছিল গোটা প্যারিস।
আরও পড়ুন:
মহিলা বক্সারদের প্রতিযোগিতায় নেমেছেন একজন ‘পুরুষ’ প্রতিযোগী! এই নিয়ে বিতর্কে উত্তাল ছিল প্যারিস অলিম্পিক। ঘটনার সূত্রপাত ইটালির অ্যাঞ্জেলা কারিনির সঙ্গে ম্যাচের পর। আলজেরিয়ার ইমানে খেলিফ গত বছর লিঙ্গ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। ২০২৩-র বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনার মেডেলের ম্যাচের আগে তাঁকে বহিষ্কার করা হয়। সমস্ত বিতর্ক উড়িয়ে অলিম্পিকে বক্সিংয়ে সোনা জেতেন তিনি।