জমজমাট পার্টি, প্রীতির সঙ্গে সেলফি, শ্রেয়সকে পাশে নিয়েই বড় আপডেট দিলেন পাঞ্জাব মালকিন
পাঞ্জাব অধিনায়ককে নিয়ে কী বললেন প্রীতি?
সম্প্রতি শ্রেয়স আইয়ারকে দেখা যায় শশাঙ্ক সিংয়ের জন্মদিনের পার্টিতে। সেখানে উপস্থিত ছিলেন প্রীতি জিন্টা, অভিনেতা ডিনো মোরিয়া-সহ একাধিক তারকা। সম্প্রতি শ্রেয়স আইয়ারকে দেখা যায় শশাঙ্ক সিংয়ের জন্মদিনের পার্টিতে। সেখানে উপস্থিত ছিলেন প্রীতি জিন্টা, অভিনেতা ডিনো মোরিয়া-সহ একাধিক তারকা। জমজমাট সেই পার্টিতে তাঁরা সেলফিও তোলেন।
আরও পড়ুন:
২০২৪ সালে কেকেআরের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স। তবে গতবার তাঁকে দলে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। সেই শ্রেয়সকে ২৬.৭৫ কোটি টাকা দিয়ে কেনে পাঞ্জাব কিংস। সলমন খানের অনুষ্ঠান ‘বিগ বস’-এর মঞ্চ থেকে শ্রেয়সকে অধিনায়ক ঘোষণা করেছিল প্রীতি জিন্টার দল। শ্রেয়সই প্রথম ভারতীয়, যিনি আইপিএলে তিনটি দলকে নেতৃত্ব দিয়েছেন।
আরও পড়ুন:
১১ জানুয়ারি থেকে শুরু কিউয়িদের বিরুদ্ধে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১৪ এবং ১৮ জানুয়ারি। এই সিরিজের পর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এই ফরম্যাটে অনেকদিন সুযোগ পাননি তিনি। তাই মনে করা হচ্ছে, হয়তো আইপিএলে মাঠে ফিরবেন পাঞ্জাব কিংসের অধিনায়ক। আর এই আবহেই ভাইরাল শ্রেয়সের মেজাজ হারানোর ভিডিও।