এই ধারাবাহিকেই সাধারণ মেয়ে থেকে বেগম লুৎফা হয়ে ওঠার নেপথ্যে পল্লবীর পরিশ্রম প্রশংসা পেয়েছিল। তাঁর বিপরীতে অভিনয় করেন শন বন্দ্যোপাধ্যায়। ছবি সৌজন্য - ফেসবুক।
৪১০
'বেগম লুৎফা' থেকে লড়াকু মেয়ে 'শালিখ'। পরবর্তী ধারাবাহিক 'কুঞ্জছায়া'য় পল্লবীর লুক ছিল একেবারে পাশের বাড়ির মেয়ের মতো। এই ধারাবাহিকও বেশ প্রশংসিত। ছবি সৌজন্য - ফেসবুক।
৫১০
সহ অভিনেত্রী শ্রীতমার সঙ্গে শুটিংয়ের বাইরে সময় কাটাতেন পল্লবী। এছাড়া আরও অনেকের সঙ্গেই ভাল বন্ধুত্ব ছিল তাঁর। সোশ্যাল মিডিয়া ফলো করলেই তা জানা যায়। ছবি সৌজন্য - ফেসবুক।
প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল পল্লবী দে'র। দু'জন একসঙ্গে থাকতেন গড়ফার ফ্ল্যাটে। ছবি সৌজন্য - ফেসবুক।
৭১০
দু'জনে একসঙ্গে তাজপুর সমুদ্রে ঘুরতে গিয়েছিলেন পল্লবী-সাগ্নিক। খুব আনন্দেই ছুটি কাটিয়েছিলেন। ছবি সৌজন্য - ফেসবুক।
৮১০
২০২১এ পল্লবীর জন্মদিনে অভিনবভাবে প্রোপোজ করেছিলেন সাগ্নিক। কেকের ভিতরেই লুকিয়ে ছিল আংটির বাক্স। তা আবিষ্কার করে উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি পল্লবী। ছবি সৌজন্য - ফেসবুক।
৯১০
বিয়ের সাজে শুটিং করেছিলেন পল্লবী। বাঙালি কনের সাজে তাঁকে অপূর্ব লাগছিল। ছবি সৌজন্য - ফেসবুক।
১০১০
এপ্রিলের শেষদিকে গড়ফার এই ফ্ল্যাটটি ভাড়া করেছিলেন পল্লবী। সাগ্নিকের সঙ্গে থাকতেন। রবিবার এই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ। ছবি সৌজন্য - ফেসবুক।