জয়সলমেরের সূর্যগড় প্যালেসে চার হাত এক হল সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আডবাণীর। মিডিয়ার সামনে এখনও পোজ দেননি নবদম্পতি। তবে সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি শেয়ার করেছেন।
২৪
হালকা গোলাপি রঙের লেহেঙ্গা পরে বধূবেশ ধারণ করেছিলেন কিয়ারা। সিদ্ধার্থের পরনে ছিল ক্রিম রঙের শেরওয়ানি। ভালবাসার চুম্বনেই অঙ্গীকারবদ্ধ হন দু'জন।
বিয়ের ছবি আপলোড করে সিদ্ধার্থ-কিয়ারা দু'জনেই লিখেছেন, "আব হামারি পারমানেন্ট বুকিং হো গ্যায়ি..."। বিখ্যাত এই সংলাপেই নিজেদের 'শেরশাহ' সিনেমার স্মৃতি ফিরিয়েছেন তারকা দম্পতি।
৪৪
একে অন্যকে নমস্কার জানিয়ে নতুন জীবন শুরু করেছেন সিড-কিয়ারা। আর নতুন এই পথে একসঙ্গে চলার জন্য সকলের আশীর্বাদ চেয়েছেন নবদম্পতি।
ত্রিপুরা রাজবাড়ি, দুর্গাবাড়ি, ট্যাকশন গেট, কামান চৌমোহনি হয়ে বটতলা বাজার ঘুরে ফের রবীন্দ্রভবনে রোডশো শেষ করেন।
৪৮
মমতার ছোঁয়া। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় এদিনও মানুষের মধ্যে মিশে যান তৃণমূল নেত্রী। মাঝপথে স্থানীয় একটি শিশুকে কোলে তুলে নিতে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রীকে।
৫৮
মমতা বন্দ্যোপাধ্যায় খুব সহজেই সকলকে আপন করে নিতে পারেন। ত্রিপুরাতেও সেটাই করলেন। মনে করালেন, আমাদের ভাষা এক, সংস্কৃতি এক, অভ্যাস এক, ধর্মনিরপেক্ষতার বার্তা এক। বলে দিলেন, বাংলা আর ত্রিপুরা আসলে ভাইবোন।