মুম্বই ইন্ডিয়ান্সে ১৫ বছর, প্রথম বেতন আকাশছোঁয়া! আম্বানিদের দল থেকে মোট কত আয় রোহিতের?
মুম্বইয়ে ১৫ বছর পূর্ণ রোহিতের। ‘মুম্বইচা রাজা’ আজও রাজাই আছেন।
রবিবার মুম্বইয়ের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচের আগে সতীর্থদের সাজঘরে তাতালেন রোহিত শর্মা। তিনি বলেন, "সকলকে ধন্যবাদ। হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব, শার্দূল ঠাকুর, লিসিথ মালিঙ্গা, আমাদের কোচ - সকলকে ধন্যবাদ। যাদের নাম বলিনি, তাদেরও ধন্যবাদ। আজ আমি যেখানে পৌঁছেছি, মুম্বই ইন্ডিয়ান্স না থাকলে সেটা সম্ভব হত না।"
আরও পড়ুন:
হিটম্যান আরও বলেন, "মুম্বই আমার কাছে সব সময় বিশেষ একটা ফ্র্যাঞ্চাইজি। আমার মনের খুব কাছের। আমরা পাঁচবার ট্রফি জিতেছি। সকলের চেষ্টা ছাড়া এটা সম্ভব হত না। যাঁরা এই ফ্র্যাঞ্চাইজি তৈরি করেছে বা যাঁরা এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত, সকলের কথা এক্ষেত্রে বলতে হবে। আকাশ আম্বানি এখানে নেই। ওর কথাও বলতে হবে। দল নিয়ে ও খুবই সচেতন।"
আরও পড়ুন:
বিশেষ এই মুহূর্তে আবেগঘন বার্তা দিয়ে সকলের নজর কাড়লেন দলের বর্তমান অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ২০১১ সালে ডেকান চার্জার্স থেকে রোহিতকে দলে নেয় মুম্বই। সেই বছরই ১০ এপ্রিল দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বইয়ের জার্সিতে অভিষেক ঘটে তাঁর। এই দীর্ঘ যাত্রায় রোহিতের নেতৃত্ব ও ব্যক্তিত্বকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন হার্দিক।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে ডেকান চার্জার্সের হয়ে ৩ কোটি মূল্যে চুক্তিবদ্ধ হন রোহিত। পরবর্তী তিন বছরে তার পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় ৪.২ কোটি। ২০১১ সালে বড় মোড় আসে তার কেরিয়ারে। ৯.২ কোটি টাকায় তাঁকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। পরের মরশুমে সেই অঙ্ক বেড়ে হয় ১০.৬৪ কোটি। মুম্বইয়ে যোগ দেওয়ার পর থেকেই রোহিতের কেরিয়ার নতুন উচ্চতায় পৌঁছতে শুরু করে।