ভারতীয় কোচ হয়ে আসার পর গুরুত্বপূর্ণ সমস্ত সিরিজের আগে ইয়ো ইয়ো টেস্ট, ব্রঙ্কো টেস্টের মতো একাধিক ফিটেনস পরীক্ষার পদ্ধতি চালু করেছেন জাতীয় কোচ গৌতম গম্ভীর। সেখান ডাক পড়েছিল ওয়ানডে ক্রিকেটে ভারতের অধিনায়ক রোহিত শর্মার। পাশ করলেন তিনি?
২৮
প্রয়োজনীয় ফিটেনস পরীক্ষা এবং আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি নিতে বেঙ্গালুরুর নতুন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (সেন্টার অফ এক্সেলেন্স) হাজির ছিলেন অনেকেই। রোহিত ছাড়াও ছিলেন টেস্ট অধিনায়ক শুভমান গিল।
আগামী ৪ সেপ্টেম্বর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবে ভারত। ৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। রোহিত অবশ্য সেই দলে নেই। কিন্তু শুভমান সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষা দেওয়া এবং ট্রেনিং, দু'টো কাজই তিনি সারতে চান।
৪৮
রবিবার রোহিত শর্মা, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজরা বেঙ্গালুরুতে ফিটনেস টেস্ট দিতে উপস্থিত হয়েছিলেন। জানা যাচ্ছে, সকলেই ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। ভালো নম্বর তুলে সকলকে চমকে দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।
৫৮
ফিটনেস পরীক্ষার পর রোহিত মুম্বই ফিরে আসেন। বিমানবন্দরে পাপারাজ্জিদের ভিড়ে মজাও করেন। তাঁদের উদ্দেশ্য করে তিনি বলেন, "তোমরা তো সবাই বড় মানুষ। তোমাদের ছোঁয়ার ক্ষমতা কি আমার আছে?"
তাঁকে দেখে যথেষ্ট ফিটও মনে হয়েছে। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত উদ্যোগে ফিট থাকছেন হিটম্যান। যেখানে তাঁকে সাহায্য করছেন ভারতের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার।
৭৮
এর মধ্যে সোশাল মিডিয়ায় রটেছে ইয়ো ইয়ো টেস্টে নাকি ১৯.৪ স্কোর করেছেন রোহিত। তবে এরকম তথ্যের নিশ্চয়তা নেই। আর সাধারণত কোনও ক্রিকেটারের ফিটনেস স্কোর প্রকাশ্যে আনা হয় না।
৮৮
বর্তমানে শুধু একটা ফর্ম্যাট খেলেন তিনি। আগামী অক্টোবর মাসে রোহিতের অস্ট্রেলিয়া সিরিজ খেলতে সে দেশে যাওয়ার কথা রয়েছে এখনও পর্যন্ত। তবে তার আগে যথেষ্ট ম্যাচ প্র্যাকটিসের জন্য ভারত 'এ'-র হয়ে অস্ট্রেলিয়া 'এ'-র বিরুদ্ধে খেলেন কি না, সেটা দ্রষ্টব্য।
ফের বনিকে সঙ্গী করে এবার থাইল্যান্ডে সফরে কৌশানী। সেখানে ভ্রমণের ফাঁকে তোলা বিভিন্ন মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন নায়িকা।
৪৭
কৌশানীর ফিল্মি কেরিয়ারের বৃহস্পতি বর্তমানে তুঙ্গে। আদ্যোপান্ত কর্মাশিয়াল সিনেমা থেকে ছকভেঙে কখনও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নায়িকা ঝিমলি হিসেবে ছক্কা হাঁকাচ্ছেন তো কখনও বা আবার সৃজিত মুখোপাধ্যায়ের ফ্রেম পূর্ণা অবতারে তাক লাগাচ্ছেন।
৫৭
এই পুজোতেই মুক্তি পাবে তাঁর নতুন ছবি 'রক্তবীজ ২'। মুক্তির আগে শুরু হবে জোরকদমে ছবির প্রচার। তার আগে নিজের মতো করে সময় কাটাচ্ছেন।
ভগবান শ্রী কৃষ্ণের জন্মের পরের অষ্টমী তিথি, ভাদ্রমাসের শুক্লাষ্টমী রাধাষ্টমী বলে পরিচিত। কৃষ্ণ ও রাধারানির জন্মের ব্যবধান ১৫ দিনের। এই সপ্তাহ দুয়েকের ব্যবধানে আজ, রবিবার মায়াপুর ইসকনে মহাধুমধাম করে পালিত হচ্ছে রাধারানির জন্ম তিথি।
২৯
বিশুদ্ধ পঞ্জিকা মতে রাধাষ্টমীর তিথি শুরু হয়েছে বাংলা মাস অনুসারে ১৩ ভাদ্র, শনিবার। ইংরেজি মাসের ৩০ আগস্ট। রাত ১০টা ৪৮ মিনিটে।
রাধাষ্টমী তিথি ছেড়ে যাবে ১৪ ভাদ্র, রবিবার। ইংরেজি মাস অনুসারে,৩১ আগস্ট। রাত ১২টা ৫৮ মিনিটে। গুপ্তপ্রেস মতেও একই দিনেই তিথি শুরু হচ্ছে তবে সময় আলাদা। সেই হিসাব মতো আজ, রবিবার পালিত হচ্ছে রাধাষ্টমী। এই শুভলগ্নে মায়পুর ইসকনে বিপুল ভক্তের সমাগম হয়েছে। প্রিয় রাধারানিকে এক পলক দেখার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাননি ভক্তরা। ভিড় জমিয়েছেন মন্দিরে।
৪৯
দিঘার জগন্নাথ মন্দিরেও এদিন রাধাষ্টমী পালিত হয়। মন্দির সূত্রে খবর, বিশেষ এই তিথিতে ভোর সাড়ে চারটায় হয়েছে মঙ্গল আরতি। এরপর সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় বৈদিক যজ্ঞ। বেলা ১১টায় শুরু হয় শ্রীরাধার মহা অভিষেক পর্ব। জন্মাষ্টমীর মতোই রাধাষ্টমীতেও অভিষেকের জন্য ব্যবহার করা হয় ১০৮ তীর্থক্ষেত্রের জল। এছাড়াও দুধ, দই, মধু, ঘি-র মতো বিভিন্ন সামগ্রী দিয়ে প্রায় ঘণ্টাখানেক ধরে চলে অভিষেক পর্ব। নিজস্ব চিত্র
৫৯
বারোটা নাগাদ অর্পণ করা হয় ৫৬ ভোগ।এরপর দুপুরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় রাধাষ্টমীর বিশেষ মহাপ্রসাদ। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট তথা দিঘা জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির সদস্য রাধারমণ দাস বলেন, "প্রথমবার রাধাষ্টমী পালিত হল দিঘায়। সকাল থেকে নানা পুজার্চ্চনার পাশাপাশি রাধারানি পছন্দের ৫৬ ভোগে নিবেদন করা হয়।"প্রচুর ভক্ত এদিন মন্দিরে ভিড় করেছিলেন। নিজস্ব চিত্র
মায়পুর ইসকনে পুজো শুরুর আগে বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় রাধারানিকে। রাজকীয় বেশে সাজানো হয়েছে তাঁকে। নির্দিষ্ট নিয়ম মেনে ভোগ নিবেদন করা হয়েছে। তিথি পড়তেই পুজোর শুরুতে দুধ দিয়ে স্নান করিয়ে অভিষেক করা হয় রাধারানির। তবে তিনি একা নন, শ্রীকৃষ্ণেরও অভিষেক করা হয়। ধুমধাম করে সব রিতী পালন করা হয়।
৭৯
তারপর রীতি মেনে পুজো করা হয় রাধারানির। সকাল থেকে মন্দিরের সেবায়েতদের ব্যস্তাতা ছিল তুঙ্গে। নিশ্বাস ফেলার সময় পাননি তাঁরা।
৮৯
ইসকন মন্দিরের এক মহারাজ বলেন, " ১৫ দিনের ব্যবধানে শ্রীকৃষ্ণ ও রাধারানির আর্বিভাব হয়। দু'জনেই একে অপরের পরিপূরক। তাঁদের আলাদ করা যায় না।"
৯৯
তিনি আরও জানিয়েছেন, "নিয়ম মেনে, আজকের এই শুভদিনে মায়পুর ইসকনের রাধারানির জন্মতিথি পালন করা হচ্ছে।" রাধাষ্টমীর সকালের কার্যকম শেষ হয়েছে। সন্ধ্যায় বাকি রিতী পালন করা হবে। তবে সারাদিনই কিছু না কিছু চলছে মন্দিরে।