সিরিয়ালের আরও এক তারকাকে দেখা যেতে পারে রিয়ালিটি শোয়ে। অঙ্কিত গুপ্তা। 'বালিকা বধূ', 'বেগুসরায়', 'সাড্ডা হক' ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে।
৪৭
ফেমিনা মিস ইন্ডিয়ার রানার-আপ ছিলেন মান্য সিং। তাঁকেও দেখা যেতে পারে সলমন খান সঞ্চালিত 'বিগ বস'-এ।
৫৭
'সাত ফেরে', 'সালোনি কা সফর' থেকে 'নাগিন', বহু হিন্দি সিরিয়ালে অভিনয় করছেনে শালিন ভানোট। বর্তমানে তেমন একটা টেলিভিশনে দেখা যায় না তাঁকে। তবে 'বিগ বস ১৬'-এ তারকাকে দেখা যেতে পারে।
'বিগ বস' শোয়ের মারাঠি ভার্সানে জিতেছেন অভিনেতা শিব ঠাকরে। এবার নাকি তাঁকে সলমন খানের সঞ্চালিত শোয়ে দেখা যাবে।
৭৭
সঞ্চালনা, পরিচালনায় প্রচুর জনপ্রিয়তা পেয়েছিলেন সাজিদ খান। কিন্তু 'মি টু'র অভিযোগ তাঁর কেরিয়ারের বড় অভিশাপ। সম্ভবত সেই অভিশাপ কাটাতেই 'বিগ বস'-এর আসছেন ফারহা খানের ভাই। এমন আর একাধিক প্রতিযোগীর পরিচয় জানা যাবে শনিবার। কারণ এদিন থেকেই শুরু 'বিগ বস ১৬'।