মালিক শাহরুখ থাকেন ভাড়া! ‘ছায়াসঙ্গী’ পূজা আকাশছোঁয়া মূল্যে একসঙ্গে কিনলেন ৩টি ফ্ল্যাট
শাহরুখের ছায়াসঙ্গী, সাফল্যের আড়ালের মূল কারিগর। তিনি আর কেউ নন কিং খানের ম্যানেজার। এই মুহূর্তে শাহরুখের থেকে বেশি চর্চায় পূজা দাদলানি। নেপথ্যে কী কারণ?
মুম্বইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় নতুন ঠিকানা গড়লেন শাহরুখের ম্যানেজার পূজা। সরকারি রেজিস্ট্রেশন নথি মোতেবেক, পূজা তাঁর তাঁর স্বামী হিতেশ প্রকাশ এবং বাবা মোহন শিউরাম দাদলানির সঙ্গে কার্টার রোডে তিনটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। কত টাকার সম্পত্তি জনেন? শুনলে চমকে যাবেন। একজন ম্যানেজার এত টাকা দিয়ে প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট কিনতে পারেন সেটা হয়ত অনেকের ভাবনাতীত।
আরও পড়ুন:
৩৮.২১ কোটি টাকায় তিনটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। 'বরুণ' নামক একটি পুনর্নির্মাণ প্রকল্পের বহুতলে এই তিনটি ফ্ল্যাট কিনেছে পূজার পরিবার। প্রতিটি ফ্ল্যাটের কার্পেট এরিয়া ১,৫১১.১৫ বর্গফুট। দোসর ৮১.১৬ বর্গফুটের বিশাল ব্যালকনি। এছাড়াও পেয়েছেন ছয়টি পার্কিং স্পটও। সব মিলিয়ে প্রায় ৪,৭৭৬ বর্গফুট এলাকা পূজা দাদলানির নতুন তিনটি অ্যাপার্টমেন্ট।
গত ২১ এপ্রিল কাগজে কলমে ফ্ল্যাটের আর্থিক লেনদেন সংক্রান্ত কাজ সম্পন্ন হয়েছে। ২.১৬ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি এবং ৯০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালে পূজা যে বাড়িতে থাকেন সেই বাড়ির অন্দরমহল নতুন করে ঢেলে সাজিয়েছিলেন শাহরুখপত্নী গৌরী খান। তখন খোদ শাহরুখ খানও সেখানে উপস্থিত হয়েছিলেন।
এই মুহূর্তে শাহরুখের মন্নতে পুনর্নিমাণের কাজ চলছে। তাই এই মুহূর্তে ভাড়া বাড়িতে রয়েছেন কিং খান। মালিক যখন ভাড়াবাড়িতে তখন একসঙ্গে তিনটি ফ্ল্যাটের মালকিন ম্যানেজার পূজা দাদলানি। গত বছর ফেব্রুয়ারি মাসে তিনি মুম্বইয়ের খার এলাকায় দুটি লাক্সারি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। তিন বছরের জন্য শাহরুখের মোট খরচ হয়েছে প্রায় ৮.৬৭ কোটি টাকা।
আরও পড়ুন:
শাহরুখের চলচ্চিত্র, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের যাবতীয় দায়িত্বভার পূজার কাঁধে। তিনি শুধুমাত্র একজন ম্যানেজারই নন খান পরিবারের অত্যন্ত বিশ্বস্ত সদস্য হিসেবেও পরিচিত। আরিয়ান খানের আইনি জটিলতার সময়ও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
পূজার ৩৮ কোটি টাকার সম্পত্তির অন্দরমহল দেখার অপেক্ষায় আমজনতা। কোটি কোটি টাকা মূল্যের এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে কী রয়েছে তা জানতে আগ্রহী শাহরুখ ভক্তরা। অন্দরসজ্জায় গৌরী খানের হাতের জাদু থাকবে কিনা সেটাও কিন্তু, লাখ টাকার প্রশ্ন। সব উত্তরের জন্য এখনও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলেই মনে করা হচ্ছে।
মাসখানেক আগেই আগাম আভাস মিলেছিল যে চলতি বছরের বড়দিনের পর্দায় ‘কিং’-এর অবতরণ ঘটতে চলেছে। এবার নতুন ঝলক প্রকাশ্যে এনে সেই জল্পনাতেই সিলমোহর বসাল প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। শুক্রবার প্রযোজনা সংস্থার তরফে উন্মোচিত ঝলকে ফের অ্যাকশন হিরো অবতারে নজর কাড়লেন কিং খান। ক্যাপশনে উল্লেখ, ‘এমন এক গর্জন, যা পুরো রাজত্বকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ‘কিং’ আসছে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর।’