হিটওয়েভে নাজেহাল শরীর, হার্টের সুরক্ষায় ডায়েটে রাখুন এই ৮ ‘কুলিং’ সুপারফুড
গ্রীষ্মের তীব্র দাবদাহে শুধু শরীরই ক্লান্ত হয়ে পড়ে না, বাড়তি চাপ পড়ে হৃদ্যন্ত্রের উপরও। তাপমাত্রা বাড়লে শরীরকে ঠান্ডা রাখতে হৃদ্যন্ত্রকে স্বাভাবিকের চেয়ে বেশি কাজ করতে হয়। ফলে ডিহাইড্রেশন, রক্তচাপের ওঠানামা, দুর্বলতা এবং হৃদ্রোগীদের ক্ষেত্রে নানা জটিলতার আশঙ্কা বেড়ে যেতে পারে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ওটস ও গোটা শস্য: ওটসকে সরাসরি শরীর ঠান্ডা রাখার খাবার বলা না গেলেও এটি হৃদ্স্বাস্থ্যের অন্যতম বন্ধু। ওটসে থাকা বিটা-গ্লুকান নামের বিশেষ ফাইবার খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। পাশাপাশি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে এবং শরীরে স্থায়ী শক্তি জোগায়। গরমের দিনে ফল মিশিয়ে ওটস খেলে পুষ্টি ও স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ হয়।
এবার প্রশ্ন, কেন জরুরি এই খাবারগুলি। গরমের সময়ে হৃদ্যন্ত্রকে সুস্থ রাখতে শুধু ওষুধের উপর নির্ভর করলেই হবে না। খাদ্যাভ্যাসেও আনতে হবে সচেতন পরিবর্তন। জলসমৃদ্ধ ফল, শাকসবজি, প্রাকৃতিক ইলেকট্রোলাইট এবং ফাইবারসমৃদ্ধ খাবার শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি হৃদ্যন্ত্রের উপর বাড়তি চাপ কমাতে সাহায্য করতে পারে। তাই তাপমাত্রার পারদ যতই চড়ুক, পাতে যদি থাকে এই খাবারগুলি, তবে গরমের ধকল সামলানো কিছুটা সহজ হতে পারে।