বিশ্বকাপ ফাইনাল ঘিরে উন্মাদনা তুঙ্গে, আহমেদাবাদ রুটে বিশেষ বিমান, চলছে স্পেশাল ট্রেনও
রেকর্ড সংখ্যক দর্শক খেলা দেখতে স্টেডিয়ামে ভিড় জমাবেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং আকাসা এয়ারলাইন্স শুক্রবারই আহমেদাবাদ রুটে বিশেষ বিমান পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ভারত সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর থেকেই বিমানের টিকিটের চাহিদা আকাশছোঁয়া। তার পরেই বাড়তি বিমান পরিষেবার ঘোষণা করে বিমান সংস্থা। ছবি অমিত মৌলিক।
এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের কথা ভেবে দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই এবং হায়দরাবাদ থেকে আহমেদাবাদ যাওয়ার জন্য বাড়তি বিমান চালানো হবে। এখানে আসার চাহিদা আচমকা বেড়ে গিয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত। পরে পরিস্থিতি অনুযায়ী আসন এবং বিমান সংখ্যা আরও বাড়ানো হতে পারে।"
আরও পড়ুন:
আহমেদাবাদের পিচে কত রান উঠবে, এই প্রশ্নে ভারত অধিনায়কের উত্তর, আগে থেকে নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে নামতে চান না তাঁরা। “পিচ যেমন আচরণ করবে, সেভাবেই খেলব। ২০০-২৫০ রান ভালো স্কোর হতে পারে। কিন্তু সবকিছু নির্ভর করবে উইকেটের উপর,” জানান সূর্যকুমার। শনিবার অনুশীলনের প্রায় ৩০-৪০ মিনিট আলোচনা করতে দেখা গেল অভিষেক-গম্ভীরকে। তাঁর ফর্ম বিশ্বকাপে বেশ ভুগিয়েছে। ফাইনালে 'শর্মাজি কা বেটা'র ব্যাটে ঝড় উঠুক, চায় দল। নেটে...
যদিও আহমেদাবাদের পিচ নিয়ে এখন ধোঁয়াশা রয়েছে। খোঁজ খবর নিয়ে জানা গেল, ফাইনালের বাইশ গজ কীরকম হবে, এখনও চূড়ান্ত হয়নি। চারটে উইকেট তৈরি রাখা হচ্ছে। যার মধ্যে একটা কালো মাটির উইকেটও রয়েছে। তবে এই ম্যাচেও শিশির বড় একটা ফ্যাক্টর হতে পারে। শনিবার অনুশীলনের ফাঁকে সূর্যকুমার পিচ দেখতে গেলেন। কিউরেটরের সঙ্গে কথাও বললেন। মাঝে কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে আলোচনাও করলেন। ছবি অমিত...
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে চুপ করিয়ে দেবেন। বাস্তবেও সেটাই হয়। তারপর থেকে বহুবার ভারতকে ‘চুপ করিয়ে দেব’ হুমকি দিয়েছে বিপক্ষ। স্যান্টনার অবশ্য চুপ করানোর চেয়েও নির্দয় বার্তা দিলেন। ফাইনালের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, “ট্রফি জেতার জন্য ছোটখাট চেষ্টাগুলোও করন। ট্রফি জেতার জন্য কিছু হৃদয় ভাঙতে হলেও সমস্যা নেই।”