টেম্পো চালক থেকে উড়ান সংস্থার মালিক! ‘শঙ্খ এয়ার’-এর বিশ্বকর্মার আকাশ জয়ের গল্প
জানুয়ারিতেই শুরু হচ্ছে দেশের নবীনতম উড়ান সংস্থার পরিষেবা।
আরও পড়ুন:
অথচ মাত্র সাত বছর আগেও টেম্পো চালানোই ছিল বিশ্বকর্মার পেশা। কানপুরের মধ্যবিত্ত পরিবারে জন্ম তাঁর। গাড়িতে মাল ভরে কানপুরের রাস্তায় ছুটে বেড়াত মানুষটির টেম্পো। দৃঢ় সংকল্পকে মূলধন করে ধীরে ধীরে শৈশবের স্বপ্নপূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ সঞ্চয় করতে থাকেন তিনি। ইস্পাত, সিমেন্ট ও পরিবহন ব্যবসা থেকে যা লাভ হচ্ছিল, অধিকাংশ সেই খাতে বিনিয়োগ করছিলেন। যা অচিরেই তাঁর চোখে ফুটে থাকা স্বপ্নকে রক্তমাংসের বাস্তব করে তুলেছে।