যমজ প্রেমিকদের সঙ্গে বিছানায় ঝড়! থাই যুবতীর কাণ্ড মুহূর্তে ভাইরাল
দুই পরিবারই নাকি সিলমোহর দিয়েছে এমন অদ্ভুত সম্পর্কে! এদিকে নেটভুবনে অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন। কিন্তু যুবতী জানাচ্ছেন, এসব নিয়ে মাথা ঘামাবার সময় তাঁর নেই। সমালোচনাকে খুব একটা আমলও দিতে চান না তিনি।
২৪ বছরের যুবতীর নাম ফাহ বলেই জানা গিয়েছে। টিকটকে তাঁর ফলোয়ার ৮৫ হাজার। গত ১২ ডিসেম্বর সেই সোশাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওয় তিনি জানিয়ে দেন, একসঙ্গে দুই ভাইকেই 'ডেট' করছেন তিনি। সেই ভিডিওর ক্যাপশনে ফাহ লিখে রেখেছেন, 'আমার দুই প্রেমিককে লুকিয়ে রাখছি। দুজন প্রেমিক আছে এমন মেয়ে খুঁজে পাওয়া বিরল, তাই না?'