লাল বিকিনিতে ‘হট’ অঙ্গনা, ট্রোলিংকে বুড়ো আঙুল দেখিয়ে ‘বোল্ড’ মেজাজে এই বঙ্গ নায়িকারাও
বিকিনি কিংবা মনোকিনিতে বাঙালি অভিনেত্রীদের লুকে ‘ফিদা’ অনুরাগীরা। সকলে এসব পোশাকে পর্দায় না এলেও সমাজমাধ্যমে তাঁদের লাস্যে দিব্যি মজে রয়েছে নেটপাড়ার বাসিন্দারা।
সাম্প্রতিককালে এই পোশাক পরে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী অঙ্গনা রায়। ভিয়েতনামের বুকে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী অঙ্গনা রায়। আর সেই ছুটি কাটাতে গিয়েই সমুদ্রস্নানে গিয়েছেন অভিনেত্রী। সেখান থেকেই লাল বিকিনিতে লাস্যময়ী অবতারে ধরা দিয়েছেন অঙ্গনা। যা নেটপাড়ায় ইতিমধ্যেই ভাইরাল। লাল বিকিনি, কোমরে বাঁধা প্রিন্টেড সারাং, সঙ্গে মারকাটারি এক্সপ্রেশনে অঙ্গনা যেন আক্ষরিক অর্থেই 'বোল্ড'-এর সংজ্ঞা।
আরও পড়ুন:
আরও পড়ুন:
টলিউডের পাশাপাশি হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ পূজা বন্দ্যোপাধ্যায়ও বারবার চর্চায় উঠে এসেছেন তাঁর বিকিনি লুকের জন্য। বিকিনিতে লাস্যময়ী লুকে নায়িকাকে দেখার কৌতূহল নেটিজেনদের মধ্যে কম নয়। কখনও আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন তাঁর এহেন বিকিনি পরার মতো বিষয় তাঁর সন্তানের উপর কতটা প্রভাব ফেলে? এক্ষেত্রে নায়িকার বরাবর সাফ বক্তব্য "আমার সন্তানের কাছে এটা খুব স্বাভাবিকভাবেই আসবে। একটা সামান্য পোশাক হিসেবেই সে যাতে এটাকে দেখে আমি...
আর সবশেষে যার কথা না বললেই নয় সেই অভিনেত্রী ছোটপর্দায় বেশ পরিচিত হয়ে উঠেছেন এখন। পর্দায় তিনি ঘরের মেয়ে 'ঝাঁপি', অর্থাৎ অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়। তবে পর্দায় যাকে একভাবে দেখে অভ্যস্ত দর্শক সেই 'ঝাঁপি'ই সমুদ্রসৈকতে মেরুন রঙের বিকিনিতে ধরা দিয়েছেন। নেটবাসীর যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে। ছবি: সোশাল মিডিয়া