চুপিসারে বাগদান সেরে ফেলেছেন অর্জুন তেণ্ডুলকর। তারপর থেকেই জোর চর্চা চলছে শচীন তেণ্ডুলকরের হবু পুত্রবধূকে নিয়ে। নেটিজেনদের প্রশ্ন, কে এই সানিয়া চন্দোক?
২৯
তরুণী এই ব্যবসায়ী আসলে মুম্বইয়ের বিখ্যাত শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি। একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে এই ঘাই পরিবার। এবার শচীনের সঙ্গে পারিবারিক সম্পর্কে জড়ালেন বিখ্যাত শিল্পপতি রবি ঘাই।
হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায় ঘাই পরিবারের নাম মুম্বইয়ে অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল, আইসক্রিম ব্র্যান্ড ব্রুকলিম ক্রিমারির মালিক এই ঘাই পরিবার।
৪৯
ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সানিয়াও। মিস্টার পস পেট স্পা অ্যান্ড স্টোর নামে এক নতুন ব্যবসা শুরু করেছেন তিনি। পোষ্যদের গ্রুমিংয়ে জন্য মুম্বইয়ে এই ব্র্যান্ড খুবই বিখ্যাত।
৫৯
তবে সানিয়া ঘাই পরিবারের ব্যবসার সঙ্গে যুক্ত কিনা তা জানা যায়নি। নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখতেই পছন্দ করেন তিনি।
তবে সোশাল মিডিয়ায় মাঝে মাঝে তাঁকে দেখা গিয়েছে শচীনকন্যা সারার সঙ্গে। শচীনপত্নী অঞ্জলির সঙ্গেও রেস্তরাঁয়, একসঙ্গে খেতে দেখা গিয়েছে সানিয়াকে।
৭৯
শচীনকন্যা সারা তেণ্ডুলকরের প্রেম এবং ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই চর্চা চলতে থাকে। তবে অর্জুনের ব্যক্তিগত জীবন নিয়ে সেভাবে কখনই কিছু শোনা যায়নি।
৮৯
পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বুধবার বাগদান সেরেছেন অর্জুন। তার আগে অবশ্য সানিয়ার সঙ্গে বেশ কয়েকবার দেখা গিয়েছে শচীনপুত্রকে। সেই সম্পর্ক যে বিয়ে অবধি গড়াতে পারে সেটার আভাস মেলেনি অবশ্য।
৯৯
বাঁহাতি ফাস্ট বোলার হিসাবে ক্রিকেট কেরিয়ার শুরু করেন অর্জুন। ২০২০ মরশুমে মুম্বইয়ের হয়ে তাঁর ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়। আইপিএলে তিনি রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডে, তবে প্রথম একাদশে সেভাবে তাঁকে দেখা যায় না।
ইডি সূত্রে খবর, প্রসাধনী পণ্যের ব্যবসার আড়ালে সন্দীপা প্রতারণার ফাঁদ তৈরি করেছিলেন।
৪৯
তাঁর বিরুদ্ধে মোহালির একটি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৪০৬ এবং ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
৫৯
ইডি সূত্রে আরও জানা গিয়েছে, তিনি নিজেকে হাইবুকেয়ার নামে একটি ওয়েবসাইটের মালকিন হিসাবে পরিচয় দিতেন। দাবি করতেন, সেখানে এফডিএ অনুমোদিত প্রসাধনী পণ্য বিক্রি হয়।
তদন্তে নেমে ইডি আধিকারিকরা দেখেন, ওই পণ্যগুলির আসলে কোনও অস্তিত্ব নেই। যে ওয়েবসাইটের কথা বলা হয়েছে সেটিও ভুয়ো। তার কোনও রেজিস্ট্রেশন নেই। সমস্যা রয়েছে তার পেমেন্ট গেটওয়েতেও।
৭৯
প্রতারণা চক্রের পাশাপাশি সন্দীপার বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোরও অভিযোগ উঠেছে।
৮৯
গত মঙ্গলবার দিল্লি এবং মুম্বইয়ের একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি।
৯৯
অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।
বিখ্যাত ভারতীয় ক্রিকেটারের থেকে অস্বস্তিকর প্রস্তাব পেয়েছিলেন! সাক্ষাৎকারে এমনটাই দাবি করে হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী কাশিস কাপুর।
২৭
‘ফিল্মিজ্ঞান ভাইরাল’-এ সাক্ষাৎকারে কাশিসকে প্রশ্ন করা হয়, কোনও বিখ্যাত ব্যক্তির সঙ্গে কথা বলতে গিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতা হয়েছে কিনা। সেই প্রশ্নের জবাবেই বোমা ফাটান তিনি।
কাশিসের মতে, “একজন বিখ্যাত ভারতীয় ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছিল। বেশ অস্বস্তিকর ছিল ওর আচরণ। আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল।"
৪৭
শেষ পর্যন্ত ওই ক্রিকেটারের সঙ্গে দেখা করেননি কাশিস। সাক্ষাৎকারে তিনি বলেন, ও ভেবেছিল ক্রিকেটার বলেই হয়তো ওর প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ব। ব্যাপারটা এতটাও সহজ নয়।”
৫৭
কিন্তু এই ক্রিকেটারটি কে? সেই প্রশ্নের জবাবে কাশিস কিছুই বলেননি। তবে অভিনেত্রী নীরব থাকলেও তাঁর সাক্ষাৎকারের এই ক্লিপ ভাইরাল হয়েছে। নেটিজেনদের মনে প্রশ্ন, কার আচরণে অস্বস্তিতে পড়েছেন কাশিস?
তবে সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেন, “ক্রিকেটার হওয়া স্রেফ একটা পেশা। আমি সম্মান করি। কিন্তু আমার সঙ্গে কেউ ব্যাট বা বল করছে না যে তার প্রতি আকৃষ্ট হব।”
৭৭
বিগ বস ১৮তে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে অংশ নিয়েছিলেন কাশিস। এছাড়াও আরও রিয়্যালিটি শোয়ের মাধ্যমে তিনি যথেষ্ট জনপ্রিয়। তাই তাঁর মন্তব্য রীতিমতো ঝড় তুলে দিয়েছে সোশাল মিডিয়ায়।