Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Birthmarks

জন্মদাগই বলে দেয় কেমন ছিল পূর্বজন্ম, জেনে নিন নিজের অজানা অতীত

পূর্বজন্ম বলে আদৌ কিছু হয় কি না, তা নিয়ে তর্কের শেষ নেই। তবে বিশ্বাসের উর্ধ্বে গিয়ে সকলেই জানতে চান, আগের জন্মে কে ছিলেন, কেমন ছিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৭:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৭:৪৪

options
link
জন্মদাগই বলে দেয় কেমন ছিল পূর্বজন্ম, জেনে নিন নিজের অজানা অতীত zoom
জন্মদাগই বলে দেয় কেমন ছিল পূর্বজন্ম
Advertisement

পূর্বজন্ম বলে আদৌ কিছু হয় কি না, তা নিয়ে তর্কের শেষ নেই। এবিষয়ে নানামুণির নানামত। তবে বিশ্বাসের উর্ধ্বে গিয়ে সকলেই জানতে চান, আগের জন্মে কে ছিলেন, কেমন ছিলেন। কিন্তু জানেন কি আপনার শরীরে থাকা জন্মদাগও বলে দিতে পারে আপনি কেমন ছিলেন আগের জন্মে। চলুন আজ জেনে নেওয়া যাক ঠিক কী বলছে শাস্ত্র।

হাতে জন্মদাগ- অনেকেরই হাতে জন্মদাগ থাকে। শাস্ত্র বলছে, এটা পরিশ্রমের প্রতীক। বলা হয়, এরা আগের জন্মে প্রচুর পরিশ্রম করেছেন। কিন্তু আশানুরূপ ফল পাননি।

Advertisement

পায়ে জন্মদাগ- শাস্ত্র বলে, যাদের পায়ে জন্মদাগ রয়েছে তাঁরা নাকি অত্যন্ত ভ্রমণপিপাসু ছিলেন। ঘুরতে যাওয়া এদের কাছে অক্সিজেনের সমান। এমনটাও হতে পারে যে এরা আগের জন্মে কোনও পর্যটন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। ঘুরতে যাওয়ার প্রতি এই আকর্ষণ এজন্মেও দেখা যায়।

Do birthmarks reveal your past life? Discover what ancient beliefs
শরীরের বিভিন্ন জায়গায় থাকে জন্মদাগ।

কাঁধে জন্মদাগ- যাদের কাঁধে জন্মদাগ, তাঁদের ক্ষেত্রে মনে করা হয় পূর্বজন্মে সংসারের দায়িত্ব ছিল এদের কাঁধে। এদের এক কথায় ভীষণ ভরসা ও বিশ্বাসযোগ্য মনে করা হয়। পূর্বজন্মের মতোই এজন্মেও এরা সকলের দায়িত্ব পালন করেন। চেষ্টা করেন সাধ্য মতো সকলের পাশে থাকার।

মুখে জন্মদাগ- বলা হয় মুখের জন্মদাহ নাকি সফলতার প্রতীক। মনে করা হয়, এরা পূর্বজন্মে কর্মক্ষেত্রে সফলতার শীর্ষে উঠেছিলেন। সমাজে একটা স্থান করতে পেরেছিলেন। তবে এদের ব্যক্তিগত জীবন নাকি খুব একটা সুখের ছিল না। মানসিক নানারকম সমস্যা ছিল নিত্যসঙ্গী।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.