Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Kumari Puja celebrates in Belur Math

Durga Puja 2021: করোনার জেরে ভক্তশূন্য বেলুড় মঠ, মহাষ্টমীতে মঙ্গলারতির পর আয়োজন কুমারী পুজোর

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কুমারীর মুখেও ছিল মাস্ক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০২১, ২০:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০২১, ২০:৩৫

options
link
Durga Puja 2021: করোনার জেরে ভক্তশূন্য বেলুড় মঠ, মহাষ্টমীতে মঙ্গলারতির পর আয়োজন কুমারী পুজোর zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য ঔদাসীন্যেই হতে পারে কাল! ফের বাড়তে পারে করোনা (Coronavirus) সংক্রমণ। এই আশঙ্কায় বেলুড় মঠে এবারও অস্থায়ী মঞ্চ তৈরি করে দুর্গাপুজোর আয়োজন হয়নি। নেই অগণিত ভক্তের ভিড়ও। তবে রীতিতে কোনও ছেদ নেই। মহাষ্টমীতে নিয়ম মেনে বেলুড় মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়।

চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠে বুধবার সকালে মঙ্গলারতির আয়োজন করা হয়। এরপর শুরু হয় মহাষ্টমীর পুজো। সকাল ৯টায় শুরু হয় কুমারী পুজো (Kumari Puja)। এবারের কুমারী বাবা সোমশেখর চক্রবর্তী এবং মা শ্বেতশ্রী চক্রবর্তীর মেয়ে শরণ্যা। সন্ন্যাসীদের কোলে চোপে মণ্ডপে প্রবেশ করে ছোট্ট শরণ্যা। বছর পাঁচেকের ওই কুমারীকে উমা জ্ঞানে পুজো করা হয়। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কুমারীর মুখেও ছিল মাস্ক।

Advertisement

Kumari-Puja

[আরও পড়ুন: নিঃস্বার্থে দেশসেবা! ভারতীয় দলের মেন্টর হতে কোনও পারিশ্রমিকই নেবেন না ধোনি]

বেলুড়ে প্রথম কুমারী পুজো চালু করেন স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda)৷ ১৯০১ সালে মা সারদার উপস্থিতিতে শঙ্খ, বাদ্য, অর্ঘ, বলয় ও বস্ত্রাদি সহযোগে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন তিনি৷ সেই থেকেই এই পুজো নিষ্ঠা সহকারে পালন করে চলেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ৷

Belur Math

অন্যান্য বছর অষ্টমীতে বেলুড় মঠে (Belur Math) ভিড় জমান অগণিত ভক্ত। কুমারী পুজো দেখেন তাঁরা। তবে করোনার জেরে গত দু’বছর ধরে কুমারী পুজোয় বেলুড় মঠে দর্শকদের প্রবেশ নিষেধ। বেলুড়ের পাশাপাশি প্রায় সর্বত্রই অষ্টমীর পুজো (Durga Puja 2021) চলছে। নতুন শাড়ি এবং পাঞ্জাবি পরে মণ্ডপে মণ্ডপে অঞ্জলি দেওয়ার জন্য জড়ো হয়েছেন অনেকেই। যদিও কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ অনুযায়ী, কোভিড ভ্যাকসিনের জোড়া টিকা যাঁদের নেওয়া রয়েছে তাঁরাই অঞ্জলিতে অংশ নিতে পারবেন। দশমীতে সিঁদুরখেলার ক্ষেত্রে প্রযোজ্য একই শর্ত।

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: Weather Update: পুজোয় বাধা হবে না নিম্নচাপ! সুখবর শোনাল আবহাওয়া দপ্তর]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.