Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Cloud

পাকিস্তান থেকে ভারত, ১ হাজার কিমি জুড়ে মেঘের ‘চাদর’! কী জানাল হাওয়া অফিস

উপগ্রহ চিত্রে এমনটাই ধরা পড়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৮:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৮:১৮

options
link
পাকিস্তান থেকে ভারত, ১ হাজার কিমি জুড়ে মেঘের ‘চাদর’! কী জানাল হাওয়া অফিস zoom
পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে ঝড়বৃষ্টির ইঙ্গিতই দিচ্ছে মেঘের ওই অবস্থান।

পাকিস্তান থেকে ভারতের বহু অংশ। বিপুল অঞ্চলের মাথায় মেঘের মুকুট! উপগ্রহ চিত্রে এমনটাই ধরা পড়েছে। সব মিলিয়ে প্রায় ১ হাজার কিমি এলাকা ঢাকা রয়েছে মেঘে। আবহাওয়া দপ্তর যে ছবি প্রকাশ করে জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে ঝড়বৃষ্টির ইঙ্গিতই দিচ্ছে মেঘের ওই অবস্থান। জানানো হয়েছে, গোটা পাকিস্তান এবং উত্তরপশ্চিম ভারত জুড়ে ছড়িয়ে রয়েছে মেঘের বলয়। ক্রমশ তা আরও পূর্বদিকে এগচ্ছে বলে দেখা যাচ্ছে।

উপগ্রহ চিত্রটিতে দেখা যাচ্ছে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের একাংশে ওই মেঘ অবস্থান করছে। তবে এবার তা পূর্বদিকে সরছে। ওই বিপুল পরিমাণ মেঘ জলীয় বাষ্পের সঙ্গে মিশে ঝড়বৃষ্টির পক্ষে অনুকূল পরিবেশ তৈরি করছে। আবহাওয়াবিদরা সতর্ক করে জানাচ্ছে, এর ফলে নির্দিষ্ট কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে বহু এলাকায়। তবে সেখানে দুর্যোগ বেশিক্ষণ স্থায়ী হবে না। এর ফলে কিছু জায়গায় আচমকাই তাপমাত্রা কমবে। বিশেষ করে সমতল ও হিমালয়ের পাদদেশের অঞ্চলে এই পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Advertisement

পশ্চিমি ঝঞ্ঝা এবং স্থানীয় আবহাওয়া আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের তীব্রতা ও বিস্তৃতি নির্ধারণ করবে বলে জানানো হয়েছে। হাওয়া অফিসের তরফে কৃষিজীবী ও সাধারণ বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। আশঙ্কা অল্প সময়ে বেশি বৃষ্টি হলে ফসলের ক্ষতি হতে পারে। শহরাঞ্চলে জল জমে জনজীবন বিপর্যস্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আইএমডি আরও জানিয়েছে, এই ঝড়বৃষ্টির ফলে সাময়িত স্বস্তি মিললেও এর সুদূরপ্রসারী ফল হল উত্তর ভারতে তাপমাত্রা বাড়বে লাফিয়ে। ফলে পরবর্তী সময়ে তৈরি হবে অস্বস্তিকর পরিবেশ। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.