Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Chandrayaan-3

‘অগ্নিপরীক্ষা’য় পাশ, স্বপ্নপূরণের পথে আরও একধাপ পেরোল Chandrayaan 3

গত ১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে রওনা দিয়েছিল তৃতীয় চন্দ্রযান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৩, ১৩:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৩, ১৩:৫৩

options
link
‘অগ্নিপরীক্ষা’য় পাশ, স্বপ্নপূরণের পথে আরও একধাপ পেরোল Chandrayaan 3 zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্নপূরণের আরও কাছে পৌঁছে গেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) তৈরি চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। বুধবার এক ‘অগ্নিপরীক্ষা’য় সফলভাবে উত্তীর্ণ হল সেটি। ঢুকে পড়ল চাঁদের ১৫৩x১৬৩ কিমির কক্ষপথে। এর ফলে লক্ষ্যের খুব কাছে পৌঁছে গেল মহাকাশযানটি। আগামিকাল, ১৭ আগস্ট ল্যান্ডার বিক্রম তার প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা।

জানা যাচ্ছে, বক্স আকৃতির প্রপালশন মডিউলটিতে রয়েছে একটি অতিকায় সৌর প্যানেল ও একটি সিলিন্ডার। এর সঙ্গেই যুক্ত রয়েছে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। একবার এদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর প্রপালশন মডিউলটি কাজ করবে রিলে স্যাটেলাইট হিসেবে। অ্যদিকে বিক্রম এগিয়ে চলবে চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করতে। সেটি চাঁদের (Moon) মাটিতে নেমে পড়লে শুরু হবে প্রজ্ঞানের কাজ। বুধবারের সাফল্যের পর এবার ইসরো তাকিয়ে বৃহস্পতিবারের দিকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: যাদবপুরে ছাত্রমৃত্যু: ডিন অফ স্টুডেন্টস ও রেজিস্ট্রারকে লালবাজারে তলব]

উল্লেখ্য, গত ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছিল তৃতীয় চন্দ্রযান। তারপর থেকে এখনও পর্যন্ত যাত্রার প্রতিটি ধাপ সে সফলভাবে পেরিয়েছে। ৫ আগস্ট পৃথিবীর মায়া কাটিয়ে চাঁদের ‘দেশে’ ঢুকে পড়েছিল মহাকাশযানটি। তারপর যত সময় এগিয়েছে ততই বেড়েছে আশা। গতবারের ব্যর্থতাকে ঝেড়ে ফেলে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে কবে নামবে বিক্রম, আপাতত সেই অপেক্ষাতেই মহাকাশপ্রেমীরা।

[আরও পড়ুন: গোলমাল হলেই সাইরেন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে এবার থানায় থানায় বাজবে ‘পাগলা ঘন্টি’]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.