Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

মানববর্জ্যেই সুরক্ষা মঙ্গলে, যুগান্তকারী আবিষ্কারের পথে বিজ্ঞানীরা

কীভাবে মঙ্গলে বাস করতে পারবেন মানুষ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৯, ১৪:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৯, ১৪:০৮

options
link
মানববর্জ্যেই সুরক্ষা মঙ্গলে, যুগান্তকারী আবিষ্কারের পথে বিজ্ঞানীরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্জ্যেই মঙ্গল। এ কথা বলাই যায়। অন্তত মঙ্গলে বসবাসের জন্য তো বটেই। সম্প্রতি মঙ্গল অভিযানকারীদের জন্য এরকমই সুরক্ষা কবচ আবিষ্কারের পথে বিজ্ঞানীরা। যেখানে মানুষের দেহের বর্জ্য থেকেই প্রয়োজনীয় জিনিস তৈরি করে নেওয়া সম্ভব হবে।

ইঁদুরে খেয়েছে ৫০ কেজি গাঁজা, আদালতে আজব যুক্তি পুলিশের  ]

Advertisement

মঙ্গল অভিযান আর কল্পবিজ্ঞান নয়। খুব শিগগিরি তা বাস্তবে তা পরিণত হবে। পরিকল্পনা ইতিমধ্যে ছকেও ফেলেছেন নাসার বিজ্ঞানীরা। কিন্তু মঙ্গলে যদি দীর্ঘদিন অভিযাত্রীরা থাকেন, তাহলে বহু জিনিসের প্রয়োজন হবে। তা বহন করে নিয়ে যাওয়া মুশকিল। বরং যা বহন করে নিয়ে যাচ্ছেন অভিযাত্রীরা তা থেকেই যদি প্রয়োজনীয় জিনিস বানিয়ে নেওয়া যায় তবে তো কথাই নেই। ঠিক সে কাজই করছেন বিজ্ঞানীরা। যেখানে কাজে লাগবে মানুষের দেহের বর্জ্যই। কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বলা হয়েছিল, মানুষের মূত্র থেকেই পানীয় জল প্রস্তুত করা হবে। সে কথায় অবশ্য বিশেষ কান দেননি ট্রাম্প। তবে বিজ্ঞানীরা আক্ষরিক অর্থে সে কাজই করতে চলেছেন প্রায়।

টানলেই বড় হচ্ছে! প্লাস্টিকের বাঁধাকপি নিয়ে তীব্র চাঞ্চল্য ]

‘ইয়াওরিয়া লিপোলাইটিকা’ নামে এক ধরনের ইস্ট তৈরির কাজে ব্যস্ত বিজ্ঞানীরা।এর স্রষ্টা মার্ক ব্লেনার। নাইট্রোজেন ও কার্বনই এর খাদ্য। এ জিনিস মানবদেহের বর্জ্য থেকেই মেলে। এবার এই ইস্টকে কাজে লাগিয়ে প্লাস্টিক তৈরি করা যেতে পারে। এরপর থ্রি-ডি প্রিন্টিং পদ্ধতির মাধ্যমে প্রয়োজনীয় জিনিস তৈরি করে নেওয়া যেতে পারে। এখনও প্রস্তুতি পর্বে আছে এই ইস্ট। তবে এ জিনিস বাস্তবায়িত হলে মঙ্গলে বাস করার অনেক ঝক্কিই কমে যাবে। ২০২০ তেই মার্স মিশনের পরিকল্পনা নাসার। তার আগেই এই কাজ সম্পূর্ণ হবে বলেই মনে করছে বিজ্ঞানীমহল।

(ছবি: প্রতীকী)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.