সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিতৃদিবস উপলক্ষে প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন নিজের বাবাকে। আমজনতা থেকে তারকা- শুভেচ্ছা জানানোর তালিকায় বাদ পড়েননি কেউই। তবে নেটদুনিয়ার নজর কেড়েছে অভিনেত্রী অনুষ্কা শর্মার পোস্ট। পিতৃদিবসে নিজের বাবাকে নয়, স্বামী বিরাট কোহলিকে অভিনব কায়দায় শুভেচ্ছা জানিয়েছেন বলি অভিনেত্রী।
বিরুষ্কার সংসার আলো করে রয়েছে দুই ফুটফুটে সন্তান। ২০২১ সালে জন্ম নেয় তাঁদের কন্যা ভামিকা। চলতি বছরে তাঁদের সংসারে আসে পুত্র অকায়। তবে দুই সন্তানকে একেবারেই প্রচারের আলোয় আনতে চান না তারকা দম্পতি। যদিও মাঝে মাঝেই তাঁদের সোশাল মিডিয়ায় ঝলক মেলে দুই খুদের। তাদের মুখ দেখা না গেলেও বিরুষ্কার সন্তানদের কাণ্ডকারখানা দেখতে পান তারকা দম্পতির ভক্তরা।
[আরও পড়ুন: ‘ব্রাজিল জঘন্য দল’ বলেই পাল্টি! কোপায় রাফিনহাদেরই সমর্থন করবেন রোনাল্ডিনহো]
তবে রবিবার পিতৃদিবসে সম্ভবত সন্তানদের কাছে থাকতে পারেননি কিং কোহলি (Virat Kohli)। টি-২০ বিশ্বকাপ খেলতে আমেরিকায় ব্যস্ত রয়েছেন তিনি। কিন্তু পিতৃদিবসে বিরাটের জন্য বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্কা। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে বিরাট এবং ভামিকার পায়ের ছবি। সেই সঙ্গে কচি হাতে লেখা, হ্যাপি ফাদার্স ডে। ছবি দেখে নেটিজেনদের অনুমান, হয়তো ভামিকা লিখেছে এই কথা।
View this post on Instagram
এই মিষ্টি ছবি পোস্ট করে অনুষ্কা (Anushka Sharma) ক্যাপশনে লেখেন, “একটাই মানুষ এত কিছুতে ভালো কী করে হতে পারে? আমরা তো বুঝতেই পারি না। বিরাট তোমাকে খুব ভালোবাসি।” এই পোস্ট নিমেষেই ভাইরাল হয়ে যায়। মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে ১৬ লক্ষেরও বেশি মানুষ পোস্টে লাইক করেছেন। পিতৃদিবসে এমন মিষ্টি শুভেচ্ছা পেয়ে অবশ্য বিরাট কোনও উত্তর দেননি ইনস্টাগ্রামে।
[আরও পড়ুন: প্রিয়াংশু-ঋদ্ধির ব্যাটে সহজ জয় রশ্মি মেদিনীপুর উইজার্ডসের, টানা হার লাক্স শ্যাম কলকাতা টাইগার্সের]
সর্বশেষ খবর
-
৩৩০০ কর্মী ছাঁটাই করবে উবের! চালকহীন গাড়ির পথেই হাঁটছে সংস্থা
-
কেক-বেলুনে ঋতিকার জন্মদিন পালন, সোশাল মিডিয়ায় হিরণের নতুন পোস্টে ফের চর্চায় বিয়ে বিতর্ক
-
‘রক্ত-শোক ভোলার নয়’, বিয়ের আসরে মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘নীরব বিশ্ব’কে তোপ
-
প্রশাসনিক ভবনে বিক্ষোভে ‘না’, নোটিস প্রত্যাহারের দাবিতে উত্তেজনা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে
-
‘সংখ্যালঘু স্বাধীনতা রক্ষায় ব্যর্থ’, মাদ্রাসার জন্য মন্দির ভাঙায় পাকিস্তানকে তোপ ভারতের