সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১ সালের বিশ্বকাপ দলে জায়গা হয়নি রোহিত শর্মার। ১২ বছর বাদের আরেক বিশ্বকাপে হিটম্যানের হাতেই দলের রিমোট কন্ট্রোল। টিম ইন্ডিয়ার অধিনায়ক তিনিই। দল থেকে বাদ পড়ার যন্ত্রণা-হতাশা বোঝেন রোহিত। তা উপলব্ধি করতে পারেন বলেই রোহিত বলছেন, ”সেরা কম্বিনেশন বাছতে গিয়ে অনেকেই বিভিন্ন কারণে বাদ পড়ে যায়। যারা বাদ পড়ে, তাদের সঙ্গে আলাদা করে কথা বলি আমি আর রাহুল দ্রাবিড়। তাদের বোঝানোর চেষ্টা করি, কেন বাদ দেওয়া হল।”
তবে বাদ পড়া বা দলে জায়গা পাওয়ার ব্যাপারে ক্যাপ্টেনের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নির্ভর করে না। রোহিত বলছেন, ”আমি নির্দিষ্ট কোনও ক্রিকেটারকে পছন্দ করি না বলে তাকে বাদ দিচ্ছি এমন নয়। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উপরে নেতৃত্ব নির্ভর করে না। কেউ যদি বাদ পড়ে, তাহলে তার পিছনে নিশ্চয় কারণ আছে।”
[আরও পড়ুন: ‘ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের চ্যালেঞ্জ নিলাম’, অকপটে জানিয়ে দিলেন বিরাট]
এশিয়া কাপের বল গড়াবে বুধবার থেকে। ২ সেপ্টেম্বর টুর্নামেন্টের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ- ভারত-পাক (IND vs PAK) মহারণ। সব ঠিকঠাক থাকলে ৩ সেপ্টেম্বর আসন্ন বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) দল ঘোষণা হতে পারে। এই দলই দীর্ঘ ১২ বছরের ট্রফি খরা কাটাতে পারবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
রোহিত বলছেন, ”আমি, কোচ এবং নির্বাচকরা সব দিক বিচার বিবেচনা করি। প্রতিপক্ষ, কোন মাঠে খেলা, আমাদের শক্তি, বিপক্ষের দুর্বলতা খতিয়ে দেখে সবাই মিলে সিদ্ধান্তে পৌঁছই। সবসময়ে যে আমাদের সিদ্ধান্ত সঠিক হয়, তা নয়।”
[আরও পড়ুন: বিশ্বের সেরা দশ ক্রীড়াব্যক্তিত্বের তালিকায় মেসি থাকলেও নেই রোনাল্ডো]
সর্বশেষ খবর
-
বাংলাদেশে ফের রহস্যমৃত্যু হিন্দুর! অফিসেই ঝুলন্ত দেহ উদ্ধার সাংবাদিকের
-
হবু স্বামীর সঙ্গে চওড়া হাসি মিমির, ডিসেম্বরেই বিয়ে! দেখুন এক্সক্লুসিভ ছবি
-
কোটি কোটি লেনদেনে বড় মাথা, অপরাধ স্বীকার অভিষেকের আপ্তসহায়ক সুমিতের! বিস্ফোরক সিআইডি
-
অবসরের আগেই নিজের টিভি শো, রোহিতকে আজীবনের জন্য নিষিদ্ধ করছে বোর্ড?
-
রাজ্যজুড়ে ছড়িয়ে ৫০০ ভুয়ো ডাক্তার! ১০ লক্ষের বিনিময়ে মিলেছে রেজিস্ট্রেশন নম্বর