সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিওতে ভারতীয় অ্যাথলিটদের হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেও পদক জয়ের আশা জাগিয়ে রাখলেন বক্সার বিকাশ কৃষ্ণণ যাদব৷ ৭৫ কেজি বিভাগে মার্কিন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন তিনি৷
ওলিম্পিক অভিযান বেশ সাড়া জাগিয়েই শুরু করলেন হরিয়ানার বক্সার৷ এশিয়ান গেমসে সোনাজয়ী বিকাশ প্রথম থেকেই চাপে রাখেন মার্কিন বক্সার কনওয়েলকে৷ প্রথম দু’রাউন্ডে সাফল্যের সঙ্গে ধরাশায়ী করেন তাঁকে৷ শেষ রাউন্ডে টাই হলেও, প্রথম দু’রাউন্ডে এগিয়ে থাকার দরুণ জয় ছিনিয়ে নেন বিকাশ, ফলে প্রি-কোয়ার্টারে পৌঁছলেন তিনি৷ এবার তুরস্কের প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন তিনি৷
অন্যদিকে সাফল্যের আশা দেখাচ্ছেন বাংলার ছেলে অতনু দাসও৷ তিরন্দাজিতে তিনিও পৌঁছেছেন প্রি-কোয়ার্টার ফাইনালে৷ দু’ঘন্টায় পরপর দু’টি ম্যাচ জিতে এই জায়গায় পৌঁছে গেলেন তিনি৷ এবার তাঁর সামনে দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী লি সিয়ুং ইয়ান৷
সব মিলিয়ে চতুর্থ দিনের শেষে ভারতের হয়ে আশা দেখাচ্ছেন এঁরাই৷ তারকা অ্যাথলিটরা যখন একের পর এক ব্যর্থ হচ্ছেন তখন সাফল্যের স্বাদ দিচ্ছেন বিকাশ, অতনু, দীপারাই৷
সর্বশেষ খবর
-
বিতর্কের আগুন থেমেও থামছে না! অভিষেককে ফের ‘আক্রমণ’ সিএবি কোষাধক্যের
-
মহারাষ্ট্রে বিকোচ্ছে ‘মেড ইন পাকিস্তান’ বেডশিট! খতিয়ে দেখছে পুলিশ
-
তৃণমূল নেতার পুকুরে অস্ত্রভাণ্ডার! বেপাত্তা শাহজাহান ঘনিষ্ঠ ‘দাস ব্রাদার্স’
-
মা হচ্ছেন সোহিনী, শোভনের সঙ্গে দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই সুখবর
-
প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ, সত্যি হল মায়ের ভবিষ্যদ্বাণী