সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার লোধা কমিটির সুপারিশ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে বড়সড় ধাক্কা খেয়েছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অ্যাকাউন্ট খতিয়ে দেখার জন্য লোধা কমিটিকে একজন স্বাধীন অডিটর নিয়োগের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। সেই অডিটর বোর্ডের উচ্চমূল্যের চুক্তিগুলি খতিয়ে দেখবেন। গ্লোবাল মিডিয়া টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর। তার আগে শনিবার লোধা কমিটির কাছে অডিটরের ভূমিকার ব্যাখ্যা চাইল বিসিসিআই।
মূলত তিনটি বিষয় লোধা কমিটির কাছ থেকে জানতে চেয়েছে বিসিসিআই।
প্রথমত, টেন্ডার সংক্রান্ত বিষয়ে অডিটরের ভূমিকা কী হবে।
দ্বিতীয়ত, ২৫ তারিখের মধ্যে গ্লোবাল মিডিয়া টেন্ডার জমা দেওয়ার বিষয়টি যদি বোর্ড পিছোয় বা বাতিল করে, সেক্ষেত্রে কী নির্দেশ রয়েছে।
তৃতীয়ত, আবেদনকারীরা কোনও প্রশ্ন করলে তাদের ব্যাখ্যা দেওয়া যাবে কি না।
ফেসবুক, টুইটার-সহ মোট ১৮টি কোম্পানি টেন্ডার জমা দিয়েছে।
সর্বশেষ খবর
-
‘ছাড়া পেলে ওর সুগার ড্যাডিকেও খুন করব’, হুঁশিয়ারি স্ত্রীর মাথা কেটে ফ্রিজে রাখা যুবকের
-
‘নোটিস যাবে, পরে বুলডোজার চলবে’, বেআইনি নির্মাণ রুখতে হুঁশিয়ারি দিলীপের
-
৩৮ বছরে প্রথম! এলটিটিই-র রক্তাক্ত অতীত পেরিয়ে শ্রীলঙ্কায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী, কেন চিন্তায় চিন?
-
রান্নার সময় উঁকিঝুঁকি! স্কুলে শিক্ষক দিবসের ‘ফিস্টি’তে পড়ুয়াদের মার, পালটা মাথা ফাটল প্রধান শিক্ষকের
-
কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান-ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কারা? কবে-কোথায় ম্যাচ?