সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থতা নিয়েই নাকি গ্লাসগো এসেছিলেন মেসি৷ তবে পরিসংখ্যান বলছে, অসুস্থতা সারিয়ে যখনই তিনি ফিরেছেন, সপ্রতিভ জয় পেয়েছে বার্সেলোনা৷ এবারও তার অন্যথা হয়নি৷ এবারের প্রতিপক্ষ ছিল সেলটিক৷
গত উইকএন্ডে মেসি না খেলায় পুরো দলের ছন্দই ঘেঁটে গিয়েছিল৷ মালাগার সঙ্গে ড্র করেছিল বার্সেলোনা৷ সেলকিটকে ২-০ গোলে হারাল বার্সেলোনা৷ দু’টো গোলই মেসির৷ উচ্ছ্বাসের মাত্রাটা একটু বেশি ছিল৷ কারণ, বার্সেলোনার হয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে মেসির মোট ১০০ গোল হয়ে গেল৷ প্রথম গোলটা নেমারের পাস থেকে৷ সেলটিক বক্সের বাঁ-দিক থেকে বল ধরে নেমার হাল্কা চিপ করেন৷ যেটা নিখুঁত লক্ষ্যে গিয়ে পড়ল মেসির পায়ে৷ তারপর গোল৷ আর দ্বিতীয়টা পেনাল্টি থেকে৷ আর সেই সৌজন্যে গ্রুপ থেকে এক নম্বর হয়েই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় গেল লুই এনরিকের দল৷
প্রথম পর্বে ঘরের মাঠে বার্সেলোনা সাত গোলে জিতেছিল৷ অতএব এই ফিরতি পর্বে সেলটিক দারুণ কিছু করে ফেলবে, এমন আশা কেউই করেননি৷ তবে তারা প্রথম পর্বের চেয়ে অনেক ভাল খেলেছে নিঃসন্দেহে৷ যে কারণে ম্যাচের পর বার্সা কোচ এনরিকেও বললেন, “আন্দাজই করেছিলাম সেলটিক লড়াই দেবে৷ তবে এতটা হয়তো আশা করিনি৷ ম্যাচটা আমাদের বেশ কষ্ট করেই জিততে হয়েছে৷ এক ম্যাচ বাকি থাকতে এক নম্বর হয়ে পরের রাউন্ডে যাওয়াটা বোনাস৷”
সর্বশেষ খবর
-
লাগবে না ইথানল! ভারতের প্রথম ‘উড়ন্ত গাড়ি’ বানিয়ে নজির উত্তরাখণ্ডের তরুণের
-
‘রাত ২টো পর্যন্ত কাজ করেও হচ্ছে না’, মুখ্যমন্ত্রীর ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে খুশির হাওয়া হাওড়ার পতাকা বাড়িতে!
-
মহিলা সংরক্ষণ বিলে রাহুল-রিজিজু ‘ডুয়েল’! আসন পুনর্বিন্যাস নিয়ে তরজায় শাসক-বিরোধী
-
কুকুরের মাংস খান! তীব্র গরম থেকে বাঁচতে ‘আজব’ দাওয়াই
-
ছেলের মাসপূর্তিতে উপহারের সম্ভার! খেলনা থেকে মিক্সার মেশিন, দেখিয়ে কী বললেন ইউটিউবার সুস্মিতা?