আইপিএল মূলত ব্যাটারদের খেলা! চার-ছক্কার মধ্যে হারিয়ে যায় বোলারদের কৃতিত্ব। এখন অনায়াসে ২০০-র উপর রান উঠে যাচ্ছে। ব্যাটিং সর্বস্ব পিচ বানাচ্ছেন কিউরেটররা, ছোট করে দেওয়া হয়েছে মাঠের গণ্ডি। এর মধ্যেই নতুন তিন প্রস্তাব নিয়ে হাজির আকাশ চোপড়া। কেকেআরের প্রাক্তন ক্রিকেটারের মতে এই নতুন নিয়ম লাগু হলে ম্যাচে আরও প্রতিযোগিতা বাড়বে।
কী সেই তিন প্রস্তাব? প্রথমটি হল, একজন বোলার চার ওভারে তিন উইকেট পেলে পুরস্কার হিসেবে একটি বেশি ওভার বল করার অনুমতি দেওয়া হোক। তাহলে দলগুলো আর রান বাঁচানোর চেষ্টা না করে উইকেট তুলতে চাইবে। কিংবা যদি তিনজন বোলার তিনটি করে উইকেট তোলেন, তাহলে প্রত্যেকে একটি করে অতিরিক্ত ওভার পাবেন। এরকম হলে বোলাররাও লড়াইয়ের জায়গা পাবেন।
আরও পড়ুন:
দ্বিতীয় প্রস্তাবটি হল, লিগ পর্বে কোনও দল বড় ব্যবধানে জিতলে সেই দলকে অতিরিক্ত পয়েন্ট দেওয়া উচিত। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনও দল ১৫-১৬ ওভারের মধ্যে লক্ষ্যে পৌঁছে যায় কিংবা প্রতিপক্ষ দলকে ৪০ বা তার বেশি রানে হারায়, তাহলে সেই দলকে ২ পয়েন্টের বদলে ৩ পয়েন্ট দেওয়া উচিত। এতে সব দল বড় ব্যবধানে জেতার জন্য আক্রমণাত্মক খেলবে।
তৃতীয় প্রস্তাবটি আরও আকর্ষণীয়। যেখানে আকাশের বক্তব্য, কোনও ব্যাটার যদি ১০০ মিটার বা তার বেশি দূরত্বের ছক্কা মারেন, তাহলে ৬ রানের পরিবর্তে ৮ রান দেওয়া উচিত। এতে খেলার উত্তেজনা আরও বাড়বে বলে আকাশ মনে করেন। কারণ বড় ছক্কা মারার রোমাঞ্চে উইকেট হারানোর সম্ভাবনাও থাকবে। তবে বিসিসিআই এই প্রস্তাব মানবে কি না, সেটাই প্রশ্ন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া