Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Mohammad Rizwan

ICU থেকে ফিরেই বিশ্বকাপে দুরন্ত হাফ সেঞ্চুরি, রিজওয়ানের সুস্থতার নেপথ্যে ভারতীয় চিকিৎসক

যেভাবে দ্রুত সুস্থ হয়ে উঠলেন পাক তারকা, তা দেখে বিস্মিত ভারতীয় চিকিৎসক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৩, ২০২১, ১১:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৩, ২০২১, ১১:৪৫

options
link
ICU থেকে ফিরেই বিশ্বকাপে দুরন্ত হাফ সেঞ্চুরি, রিজওয়ানের সুস্থতার নেপথ্যে ভারতীয় চিকিৎসক zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় ভাঙা চোয়াল নিয়ে অনিল কুম্বলেকে খেলতে দেখেছিল বিশ্ব। আবার ক্রিকেটপ্রেমীরা সাক্ষী থেকেছেন পিঠে অসহ্য যন্ত্রণা নিয়ে শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) ব্যাটিংয়ের। গ্রেম স্মিথ খেলেছেন ভাঙা আঙুল নিয়ে। আর এবার ক্রিকেটের ইতিহাসে সাহসিকতার নজির গড়লেন পাক তারকা মহম্মদ রিজওয়ান। আর তাঁর এই মারাত্মক শারীরিক ও মানসিক জোরের নেপথ্যে ছিলেন এক ভারতীয় চিকিৎসক।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup 2021) সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত হাফ সেঞ্চুরি করেন পাক উইকেটকিপার-ব্যাটার। তাঁর ইনিংস দেখাকালীন অনেকেরই হয়তো জানা ছিল না, তার আগেই দু’দিন হাসপাতালের আইসিইউতে শুয়েছিলেন তিনি। তাই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও গোটা বিশ্বের ক্রিকেট অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে এত অল্প সময়ে রিজওয়ানকে এতখানি ফিট দেখে বেশ অবাক হচ্ছেন খোদ তাঁর চিকিৎসকও। দুবাইয়ের এক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক শাহির সইনালাবদিনের তত্ত্বাবধানে ভরতি ছিলেন রিজওয়ান (Mohammad Rizwan)। আইসিইউ-তে শয্যাশায়ী অবস্থাতেই পাক তারকা বলেছিলেন, “আমি খেলতে চাই। এই সময় দলের সঙ্গে থাকতে চাই।”

Advertisement
rizwan
মহম্মদ রিজওয়ান

[আরও পড়ুন: আরও জোড়াল হল কোহলির ওয়ানডে নেতৃত্ব ছাড়ার জল্পনা, ইঙ্গিত দিলেন খোদ শাস্ত্রী]

তাঁর অসম্ভব মনের জোর বিস্মিত করেছে চিকিৎসককেও। শাহিরের কথায়, “সেমিফাইনালের মতো মরণ-বাঁচন ম্যাচে খেলার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন রিজওয়ান। মানসিকভাবে ওঁ খুব শক্তিশালী আর আত্মবিশ্বাসী। ওনার এত দ্রুত সুস্থ হওয়ার বিষয়টা অবাক করার মতোই।”

উল্লেখ্য, তিন-চারদিন ধরে জ্বর, সর্দি-কাশি, বুকে ব্যথা হওয়ায় শেষমেশ হাসপাতালে ভরতি হয়েছিলেন রিজওয়ান। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা শুরু করে মেডিক্যাল টিম। দেখা যায়, স্বরযন্ত্রের সংক্রমণ হয়েছে তাঁর। তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখতে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। অসহ্য যন্ত্রণা সহ্য করেও প্রবল মনের জোরে ভর করেই দ্রুত ২২ গজে ফিরতে সফল হন রিজওয়ান। দল না জিতলেও দেশের হয়ে তাঁর দাঁতে দাঁত চাপা লড়াই নিঃসন্দেহে চিরস্মরণীয় হয়ে রইল। শাহিরও বলছেন, “ওর ব্যাটিং দেখে খুব ভাল লাগল। সাহসিকতার জোরেই অসুস্থতা সারিয়ে এমন অনবদ্য পারফর্ম করলেন রিজওয়ান।”

[আরও পড়ুন: দাউদ ঘনিষ্ঠ গ্যাংস্টারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল হার্দিক পাণ্ডিয়ার বিরুদ্ধে]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.