Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Rodney Marsh

Rodney Marsh Death: প্রয়াত কিংবদন্তি অজি ক্রিকেটার রডনি মার্শ

মার্শের নামের পাশে রয়েছে একাধিক রেকর্ড।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২২, ১৪:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২২, ১৪:১৭

options
link
Rodney Marsh Death: প্রয়াত কিংবদন্তি অজি ক্রিকেটার রডনি মার্শ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত কিংবদন্তি অজি উইকেটরক্ষক রডনি মার্শ (Rodney Marsh)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। গত ২৪ ফেব্রুয়ারি নিজের কুইন্সল্যান্ডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন মার্শ। তারপর থেকেই ভরতি ছিলেন হাসপাতালে। বৃহস্পতিবার অ্যাডিলেডের সেই হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন মার্শ।

কিংবদন্তি এই অজি ক্রিকেটারের নামের পাশে রয়েছে একাধিক রেকর্ড। প্রায় ১৪ বছরের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে অস্ট্রেলিয়ার (Cricket Australia) হয়ে ৯৬টি টেস্ট এবং ৯২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মার্শ। উইকেটের পিছনে কেরিয়ারে ৩৫৫টি উইকেট শিকার করেছেন তিনি। ১৯৮৪ সালে যখন মার্শ অবসর নিলেন তখন এটা ছিল বিশ্বরেকর্ড। শুধু উইকেটরক্ষক হিসাবে নয়, ব্যাটার হিসাবেও অনবদ্য রেকর্ড রয়েছে তাঁর নামের পাশে। সব মিলিয়ে ৩টি টেস্ট শতরান রয়েছে তাঁর। ২৬.৫১ গড়ে ৩ হাজার ৬৩৩ রান করেছেন। এক দিনের ক্রিকেটে ২০.০৮ গড়ে ১ হাজার ২২৫ রান রয়েছে মার্শের। প্রথম অজি উইকেটকিপার হিসাবে সেঞ্চুরি করেছেন তিনি।

[আরও পড়ুন: বিরাট কোহলির শততম টেস্ট, দ্রাবিড়ের হাত দিয়ে বিশেষ টুপি দেওয়ার ভাবনা বোর্ডের]

অবসরের পরও বিভিন্নভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত মার্শ। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দুবাইয়ের আইসিসির (ICC) ক্রিকেট অ্যাকাডেমিরও প্রধান ছিলেন মার্শ। নিয়মিত ক্রিকেট ধারাভাষ্যও করতেন। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান হন মার্শ।

[আরও পড়ুন: এবার বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও অবনমন ঋদ্ধির, নেমে গেলেন রাহানে-পূজারাও]

তাঁর যাবতীয় কর্মকাণ্ডের অবসান ঘটল বৃহস্পতিবার। মার্শের প্রয়াণে শোকগ্রস্ত ক্রিকেটমহল। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফেও টুইট করে শোকপ্রকাশ করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া শোকবার্তায় জানিয়েছে, “আমরা মার্শের প্রয়াণে শোকস্তব্ধ। অজি ক্রিকেটে ওঁর অবদান ভোলার নয়। ওঁর পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.