Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Mustafizur Rahman

ঘোর দুঃসময় মুস্তাফিজুরের! আইপিএল থেকে বাদ পড়ার পর ‘ডিমোশন’ বাংলাদেশি পেসারের

যাঁকে নিয়ে এত কাণ্ড, তাঁরই ‘ডিমোশন’। বলা হচ্ছে মুস্তাফিজুর রহমানের কথা। ‘দুঃসময়’ যেন যেন পিছু ছাড়ছে না তাঁর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ২১:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ২১:০৩

options
link
ঘোর দুঃসময় মুস্তাফিজুরের! আইপিএল থেকে বাদ পড়ার পর ‘ডিমোশন’ বাংলাদেশি পেসারের zoom
মুস্তাফিজুর রহমান। ফাইল ছবি।

যাঁকে নিয়ে এত কাণ্ড, তাঁরই ‘ডিমোশন’। বলা হচ্ছে মুস্তাফিজুর রহমানের কথা। ‘দুঃসময়’ যেন যেন পিছু ছাড়ছে না তাঁর। বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে যাঁকে বাদ দেওয়ার পর চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট নাটক শুরু করে বাংলাদেশ। নানান টালবাহানার পর শেষ পর্যন্ত তাদের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়। সেই মুস্তাফিজুরকেই নীচের গ্রেডে নামিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ঘটনাটা কী? নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বিসিবি। সেখানে রয়েছেন ২৮ জন ক্রিকেটার। কিন্তু এখানেও লাইমলাইটে বাঁহাতি পেসার। তাঁকে ‘এ’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে। একমাত্র তাসকিন আহমেদ গত বছর কেন্দ্রীয় চুক্তিতে এ+ গ্রেডে ছিলেন। ঘটনাচক্রে এই গ্রেডটি এবার তুলে দিয়েছে বাংলাদেশ বোর্ড। চোটের পর দীর্ঘ দিন টেস্ট খেলেননি তিনি। তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেন। তাঁকে রাখা হয়েছে ‘এ’ গ্রেডে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু প্রশ্ন হল মুস্তাফিজুরকে কেন ‘বি’ গ্রেডে নামিয়ে দেওয়া হল? এর একটাই কারণ। ওয়ানডে থেকে অবসর নিয়েছেন ‘কাটার মাস্টার’। তিনি কেবল টি-টোয়েন্টি খেলেন। ‘এ’ রয়েছেন বাংলাদেশের তিন ফরম্যাটে তিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, পারফরম্যান্সের ভিত্তিতেই গ্রেডের এই তালিকা তৈরি করা হয়েছে। 

অন্যদিকে, ‘বি’ গ্রুপে উঠে এসেছেন তানজিদ হাসান তামিম, মেহেদি হাসান, শাদমান ইসলাম, রিশাদ হোসেনরা। গত বছর তাঁরা ভালো পারফরম্যান্স করেছিলেন। উল্লেখ্য, ৪ ক্রিকেটার রয়েছেন ‘এ’ গ্রেডে। ১১ জন ‘বি’ গ্রেডে, ‘সি’ গ্রেডে ৬ এবং ‘ডি’ গ্রেডে রয়েছেন ৭ ক্রিকেটার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.