Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Cricket Australia

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশে চার ভারতীয়, জায়গা হল না কোহলির

নিজেদের সেরা একাদশে কাদের রাখল ক্রিকেট অস্ট্রেলিয়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২১, ১৬:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২১, ১৬:৪৯

options
link
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশে চার ভারতীয়, জায়গা হল না কোহলির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর দুই আগেও তিনি ছিলেন অপ্রতিরোধ্য। বছরের সেরা দল বাছলে সবার উপরের সারিতেই ভেসে উঠত তাঁর নাম। সেই বিরাট কোহলি (Virat Kohli) এখন সেরাদের তালিকা থেকে অনেক পিছিয়ে পড়েছেন। গত এক বছরে দেশের সেরা চার পারফরমারের মধ্যেও নেই বিরাট। কারণ, ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia) যে বছরের সেরা টেস্ট একাদশ বেছে নিয়েছেন, তাতে চারজন ভারতীয় থাকলেও, জায়গা হয়নি অধিনায়ক বিরাট কোহলির। 

Cricket Australia names Best Test XI of 2021, 4 Indians included in list
ফাইল ছবি

বিরাটকে বাদ দিয়েই চার ভারতীয়কে নিজেদের বাছাই করা সেরা একাদশে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই চার জন হলেন রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন (Ravi Ashwin), ঋষভ পন্থ এবং অক্ষর প্যাটেল। টেস্টে ওপেনার হিসাবে উঠে আসার পর ২০২১ সালে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রোহিত। জানুয়ারি থেকে দুটি সেঞ্চুরি, চারটি হাফসেঞ্চুরি-সহ মোট ৯০৬ রান করেছেন রোহিত। অস্ট্রেলিয়ার বেছে নেওয়া সেরা একাদশে উইকেটরক্ষক হিসাবে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ (Rishav Pant)। এবছর দেশের বাইরে বেশ কিছু অনবদ্য ইনিংস খেলেছেন পন্থ। সব মিলিয়ে পন্থ ৭৪৮ রান করেছেন চলতি বছরে। উইকেটের পিছনে তাঁর শিকার ৩০টি ক্যাচ এবং ৬টি স্টাম্পিং।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Cricket Australia names Best Test XI of 2021, 4 Indians included in list

[আরও পড়ুন: ‘৭ বছর আগের ধোনিকে মনে পড়ছে’, ডি’কক অবসর ঘোষণা করতেই ট্রেন্ডিংয়ে ক্যাপ্টেন কুল!]

ক্রিকেট অস্ট্রেলিয়ার বেছে নেওয়া সেরা টেস্ট একাদশে ঠাঁই পেয়েছেন ভারত তথা বিশ্বের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। চলতি বছর টেস্টে ৯ ম্যাচে ৫৪টি উইকেট সংগ্রহ করেছেন। ঘরের মাঠে অক্ষরও (Axar Patel) এই বছর দুর্দান্ত পারফর্ম করেছেন। মাত্র ৫ ম্যাচে তাঁর সংগ্রহ ২৭টি উইকেট।

Cricket Australia names Best Test XI of 2021, 4 Indians included in list

[আরও পড়ুন: COVID-19: করোনা আতঙ্কে স্থগিত বিজয় মার্চেন্ট ট্রফি, ঘোষণা বোর্ডের]

ক্রিকেট অস্ট্রেলিয়ার বেছে নেওয়া বর্ষসেরা টেস্ট একাদশে ঠাঁই হয়েছে তিন পাকিস্তানি ক্রিকেটারের। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড থেকে জায়গা পেয়েছেন একজন করে। একনজরে দেখে নিন সেই একাদশ: রোহিত শর্মা, দিমুথ করুণারত্নে, মার্নস লাবুশানে, জো রুট, ফাওয়াদ আলম, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, কাইল জেমিসন, অক্ষর প্যাটেল, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.