বিশ্বকাপ নিয়ে গোটা ক্রিকেটবিশ্ব যখন ব্যস্ত। তখন ব্যক্তিগত জীবনে ঝড় জাতীয় দলের হয়ে ৭ ম্যাচ খেলা ক্রিকেটার রাহুল চাহারের। মাত্র ২২ বছর বয়সে বিয়ে করেছিলেন। চার বছর কাটতে না কাটতেই বিচ্ছেদ। শুক্রবার সরকারিভাবে স্ত্রী ঈশানী জোহরের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন আইপিএলে একাধিক দলে খেলা তারকা। তিনি স্বীকার করে নিয়েছেন, বড্ড কম বয়সে বিয়ে করে ফেলেছিলেন।
রাহুল চাহার (Rahul Chahar Divorce) আইপিএলের দৌলতে ভারতীয় ক্রিকেট মহলে পরিচিত নাম। তিনি এবং তাঁর দাদা দীপক চাহার দুজনেই আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। রাহুল চাহার একটা সময় মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নজর কাড়েন। পরে পাঞ্জাব, হায়দরাবাদ, চেন্নাইয়ের হয়েও খেলেন। একটা সময় জাতীয় দলেও ঢুপে পড়েছিলেন ভারতের হয়ে সাতটি ম্যাচ খেলে ১০টি উইকেট নিয়েছেন। তবে এখন জাতীয় দলের চৌহদ্দি থেকে অনেকটাই দূরে। ঘরোয়া ক্রিকেটেও আহামরি পারফরম্যান্স নেই।
আরও পড়ুন:
আসলে গত ১৫ মাস ধরে ব্যক্তিগত জীবনে ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ২০২২ সালে মাত্র ২২ বছর বয়সে বিয়ে করেছিলেন চাহার। গোয়ায় পরিবারের সদস্যদের নিয়ে বিয়ে। তখনও সেভাবে কেরিয়ারে প্রতিষ্ঠা পাননি। আইপিএলে সবে উঠে এসেছেন। অত কম বয়সে বিয়ে নিয়ে চর্চাও হয়েছিল। সেই চাহার মাত্র আড়াই বছরের দাম্পত্যের পরই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। চাহার স্বীকার করে নিয়েছেন, জীবনের অর্থ বোঝার আগেই বিয়ে করে ফেলেছিলেন। যে শিক্ষা পেয়েছেন তার প্রত্যাশা ছিল না।

শুক্রবার রাহুল বিবৃতিতে জানিয়েছেন, ‘গত ১৫ মাস আদালতে দৌড়াদৌড়িতেই দিন কেটে গিয়েছে। জীবনের একটা অধ্যায় শেষ হল। আসলে কিছু সম্পর্ক সারাজীবন টেকে না। কিন্তু সেগুলি আমাদের শিক্ষা দেয়, জাগিয়ে তোলে। আপাতত সামনের দিকে তাকাতে চাই।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
-
‘রেল মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে ‘গ্রিন সিগন্যাল’ শুভেন্দুর
-
উচ্ছিষ্ট ফুল থেকেই তৈরি হবে ধূপবাতি! রাজ্যের উদ্যোগে আশার আলো তারাপীঠ-সহ বীরভূমের বিভিন্ন মন্দিরে