Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Kavya Maran

আইপিএলের মাঝেই বিয়ে পাকা সানরাইজার্স মালকিন কাব্যর! জনপ্রিয় সুরকার পাত্রকে নিয়ে তুঙ্গে চর্চা

বিয়ের দিনক্ষণও জানিয়ে দিচ্ছেন অনেকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ২১:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ২১:২৩

options
link
আইপিএলের মাঝেই বিয়ে পাকা সানরাইজার্স মালকিন কাব্যর! জনপ্রিয় সুরকার পাত্রকে নিয়ে তুঙ্গে চর্চা zoom
কাব্য মারান। ফাইল ছবি
Advertisement

আইপিএলের মাঝেই বিয়ে ঠিক হয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্য মারানের! সোশাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে। নেটদুনিয়ায় চর্চা পাত্র হলেন, বিখ্যাত তামিল সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রন। দু’জনের বিয়ে নিয়ে সোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট। এমনকী বিয়ের দিনক্ষণও জানিয়ে দিচ্ছেন অতি-উৎসাহী অনেকে। কিন্তু সত্যিটা কী?

কাব্য-অনিরুদ্ধর প্রেমকাহিনি নিয়ে চর্চা নতুন কিছু নয়। প্রায়ই এই নিয়ে চর্চা চলে। সম্প্রতি একটি বিনোদনমূলক ওয়েবসাইটে দাবি করা হয়, দু’পক্ষের পরিবার স্পেনে তাঁদের বিয়ে দিতে রাজি হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে বিয়ের অনুষ্ঠান হবে। পরে চেন্নাইতেও অনুষ্ঠান হবে। এই নিয়ে কেউই এখনও পর্যন্ত মুখ খোলেননি। তবে সোশাল মিডিয়ায়া একের পর এক পোস্টে চর্চা চলছেই।

Advertisement

ঘটনা হচ্ছে, এর আগে সোশ্যাল মিডিয়ায় একই ধরনের খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। তখন অনিরুদ্ধ নিজেই পোস্ট করে জানিয়েছিলেন, ‘শান্ত হও, বন্ধুরা, গুজব ছড়ানো বন্ধ করো।’ তাঁর জবাবের পর তখন সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটে। সেটাকেই ফের সামনে এনে অনেকে দাবি করছেন, বিয়ের জল্পনাটা পুরোপুরি গুজব। তাবলে গুঞ্জন থামে? সেটা ক্রমশ চলছেই।

উল্লেখ্য, সানরাইজার্সের সুন্দরী মালকিন কাব্যর ভক্ত সংখ্যা নেহাত কম নয়। স্টেডিয়ামে কমলা জার্সিতে দলকে সমর্থন জানিয়ে দ্যুতি ছড়ান। অন্যদিকে অনিরুদ্ধ ‘জেলার’, ‘লিও’ বা ‘কুলি’র মতো বিখ্যাত তামিল সিনেমায় সুর দিয়েছেন। পাশাপাশি হিন্দিতে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার সুরকার হিসেবে প্যান ইন্ডিয়ায় জনপ্রিয়তা পেয়েছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.