সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চরম দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট (Pakistan Cricket)। খেলার মানের দিক থেকে নয়, বরং আর্থিক দিক থেকে। পাক ক্রিকেটের হাল এতটাই খারাপ যে, আইসিসি যদি সাহায্য করা বন্ধ করে দেয়, তাহলে পাক ক্রিকেট বোর্ড (PCB) দেউলিয়া হয়ে যেতে পারে। এই অবস্থায় পাক ক্রিকেট সমর্থকরা তাকিয়ে রয়েছে বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের দিকে। পাক বোর্ডের আশা, বিশ্বকাপে পাকিস্তান যদি ভারতকে হারাতে পারে তাহলে স্পনসরদের টাকায় আর্থিক দুর্দশা ঘুচবে পিসিবির।

আগামী ২৪ অক্টোবর টি-২০ বিশ্বকাপে (ICC T-20 World Cup) পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। আপাতত সেই ম্যাচকেই পাখির চোখ করছে পাক ক্রিকেট বোর্ড। পিসিবির চেয়ারম্যান রামিজ রাজা (Ramiz Raja) বলছেন, “আমাকে এক নামী স্পনসর জানিয়েছেন, পাকিস্তান যদি ভারতকে হারাতে পারে, তাহলে পাক বোর্ডের জন্য ব্ল্যাঙ্ক চেক অপেক্ষা করে আছে।” পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান দাবি করেছেন, তিনি পাক ক্রিকেটকে আর্থিকভাবে শক্তিশালী করতে চান। আর সেজন্য বিশ্বকাপে ভারতকে হারানোটা জরুরি।
[আরও পড়ুন: রাহুল-প্রিয়াঙ্কার লখিমপুর সফর নিয়ে এবার কংগ্রেসকে ‘সতর্ক’ করলেন প্রশান্ত কিশোর]
পিসিবি চেয়ারম্যান এদিন স্বীকার করে নিয়েছেন, এই সময় আর্থিকভাবে রীতিমতো চাপের মুখে পাক ক্রিকেট বোর্ড। কারণ পিসিবির ৫০ শতাংশ টাকা আসে আইসিসি থেকে। আবার আইসিসির (ICC) ৯০ শতাংশ টাকাই যায় ভারত থেকে। ভারত যদি আইসিসিকে টাকা দেওয়া বন্ধ করে দেয়, তাহলে পাকিস্তানের ক্রিকেট অর্থনীতি ভেঙে পড়তে পারে। সেটাই আমাদের আশঙ্কা। রামিজ রাজার বক্তব্য, পাক ক্রিকেট আইসিসিতে কোনও টাকা দিতে পারে না। এই অবস্থা তিনি বদলাতে চান।
[আরও পড়ুন: প্রধান শিষ্য রণজিৎ সিং হত্যা মামলায় দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম]
বস্তুত, সন্ত্রাসের আতঙ্কে পাকিস্তানের মাটিতে বিশ্বের প্রথম সারির দেশগুলি কোনও সিরিজ খেলতে যায় না। এমনকী দেশের মাটিতে পিএসএলও আয়োজন করতে পারে না তাঁরা। যার জেরে ব্যাপক আর্থিক সমস্যায় পাক ক্রিকেট বোর্ড। সেই সমস্যা মেটাতে আপাতত ভারত-পাক ম্যাচের দিকে তাকিয়ে পাকিস্তান।
সর্বশেষ খবর
-
‘আমি গর্বিত দিমাগি নকশাল’, মোদির বার্তার পর পোস্ট কংগ্রেস নেতার, ‘শিক্ষা’ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
-
এবার বাসেই জোকা টু নৈহাটি! বড়মার সঙ্গে জুড়ে যাবে তারাপীঠও, বড় ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুনের
-
জীর্ণ দশাতেও কোন্দলে জর্জরিত কংগ্রেস! কেন্দ্রীয় পর্যবেক্ষকের সামনে মার খেলেন জেলা সভাপতি
-
‘বাঁচাতে’ পারেননি বন্ধুকে, এবার বায়ার্ন অভিষেকেই মুসিয়ালার প্রাণ বাঁচালেন মরক্কোর সাইবাড়ি
-
‘ভারতের গুরুত্বপূর্ণ বন্ধু’, স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানানোয় নেতানিয়াহুকে ধন্যবাদ জ্ঞাপন মোদির