Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Women's T20 World Cup

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে লজ্জার হারের পর শাস্তির খাঁড়া! জরিমানার কোপে পাকিস্তান মহিলা দল

কী অপরাধ পাক ক্রিকেট দলের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ২১:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ২১:০৭

options
link
বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে লজ্জার হারের পর শাস্তির খাঁড়া! জরিমানার কোপে পাকিস্তান মহিলা দল zoom
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয় ভারতীয় মহিলা দলের। ছবি: এএফপি
Advertisement

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে হার। এবার শাস্তির কোপও নেমে এল পাকিস্তানের উপর। ইংল্যান্ডের বার্মিংহ্যামে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Women’s T20 World Cup) ‘ওমেন্স ইন ব্লু’র সামনে দাঁড়াতে পারেনি পাক বাহিনী। তারপর জরিমানা নেমে এল ফতিমা সানাদের উপর। কী অপরাধ করলেন তাঁরা?

প্রথম ম্যাচে বড় রান করতে পারেনি ভারত। অল্প রান তাড়া করতে গিয়ে ভালো শুরু করেও গুটিয়ে যায় পাকিস্তান। কিন্তু তার আগেই ‘ভুল’ করে বসেছে ফতিনা সানারা। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেননি তাঁরা। এক ওভার কম করেছে পাকিস্তান। আইসিসি’র আচরণবিধির ২.২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কোনও দল ইনিংস শেষ করতে ব্যর্থ হলে, প্রতি ওভারের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। সেই কারণে পাকিস্তানের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

Advertisement

আইসিসি আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের সদস্য ট্রুডি অ্যান্ডারসন এই নিষেধাজ্ঞা চাপিয়েছেন। পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা শাস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শাস্তির প্রয়োজন পড়েননি।

উল্লেখ্য, বার্মিংহ্যামে বিশ্বকাপ অভিযান শুরু করেছে উইমেন ইন ব্লু। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। খানিকটা নড়বড়ে করলেও ১৭০ রান তোলে ভারত। জবাবে পাকিস্তান পুরো ২০ ওভার খেলতেও পারেনি। ১৭ ওভারে মাত্র ১০৬ রানে অলআউট হয়ে যায় পাক ব্রিগেড। নেপথ্যে দীপ্তি শর্মার দুরন্ত বোলিং। চার ওভারে মাত্র ১০ রান দিয়ে তিনি তুলে নেন পাঁচ উইকেট। তার মধ্যে ১৭ তম ওভারেই এসেছে তিনটি উইকেট। ৬৪ রানে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে উইমেন ইন ব্লু।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.