Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৮ জুন ২০২৬
T20 World Cup

ইউনুস সরকারের দাবি মেনে বিশ্বকাপের সূচি বদল? চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাংলাদেশে যাচ্ছে আইসিসি

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাফ দাবি, ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবি থেকে একচুল নড়বেন না তাঁরা। এই বৈঠকেই কার্যত চূড়ান্ত হয়ে যাবে, আসন্ন টি-২০ বিশ্বকাপে লিটন দাসরা খেলবেন কিনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৬, ২০২৬, ১৪:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৬, ২০২৬, ১৪:২৬

options
link
ইউনুস সরকারের দাবি মেনে বিশ্বকাপের সূচি বদল? চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাংলাদেশে যাচ্ছে আইসিসি zoom
প্রতীকী ছবি।

বিশ্বকাপ জট কাটাতে এবার বাংলাদেশে যাচ্ছে আইসিসির বিশেষ দল! এমনটাই জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সূত্রের খবর, বাংলাদেশের এই বৈঠকেই কার্যত চূড়ান্ত হয়ে যাবে, আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) লিটন দাসরা খেলবেন কিনা। যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাফ দাবি, ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবি থেকে একচুল নড়বেন না তাঁরা।

দিনকয়েক আগে বিসিবির সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনায় বসে আইসিসি। সেখানেও বিশ্বকাপ নিয়ে সমাধানসূত্র মেলেনি। বরং ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়ে দিয়েছে, ভারতে নিরাপত্তার অভাব রয়েছে বলে বাংলাদেশ যে অভিযোগ আনছে সেটা ভিত্তিহীন। তবে এই বার্তা দিলেও বিশ্বকাপ নিয়ে আইসিসি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তারপর দু’দিনে বাংলাদেশের ক্রিকেট পরিস্থিতি অনেকখানি বদলে গিয়েছে। বোর্ডের বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছেন ক্রিকেটাররা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এহেন পরিস্থিতিতেই আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে পা রাখছে বলে জানিয়েছেন নজরুল। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “শেষ পাওয়া খবর অনুযায়ী, আইসিসির দল বাংলাদেশে এসে আলোচনা করবে। তবে আমরা নিজের অবস্থান থেকে একটুও সরছি না। আমরা শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাই। ভেন্যু বদলটা মোটেও অসম্ভব নয়, সেটাই আমরা মনে করি।” বিসিবি সূত্রে খবর, আইসিসির দল কবে বাংলাদেশে যাবে তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে বিশ্বকাপের সূচি নিয়ে এখনও আলোচনা চলছে।

ভারতে বিশ্বকাপ খেলতে না আসার পিছনে নিরাপত্তার কারণ দেখিয়ে ইতিমধ্যেই বার দুয়েক আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আইসিসির ‘ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট’ রিপোর্টের নামে প্রকাশ্যে মিথ্যাচারও করেছেন। তিনি দাবি করেছেন, আইসিসি থেকে নাকি বলা হয়েছে মুস্তাফিজকে দলে রাখলে তাদের নিরাপত্তার সমস্যা বাড়বে। বাংলাদেশের জার্সি পরলেও তার নিরাপত্তার সমস্যা হবে। যেহেতু বাংলাদেশে নির্বাচন আছে, তাই সেটারও প্রভাব পড়বে। কিন্তু এর কোনওটাই সত্যি নয়। এই নিয়ে বিসিবিকে তোপ দাগলেও বিশ্বকাপ জট কাটাতে শেষ চেষ্টা করছে আইসিসি। যাবতীয় সমস্যা কি মিটবে?

ভারতে বিশ্বকাপ খেলতে না আসার পিছনে নিরাপত্তার কারণ দেখিয়ে ইতিমধ্যেই বার দুয়েক আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আইসিসির ‘ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট’ রিপোর্টের নামে প্রকাশ্যে মিথ্যাচারও করেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.