Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
IPL 12 CSK

আইপিএল ১৩: রায়না-ভাজ্জিদের ছাড়াও শক্তিশালী চেন্নাই দল, কেমন হবে প্রথম একাদশ?

কোন চার বিদেশিকে খেলাবেন ধোনি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২০, ১৭:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২০, ১৭:৪৫

options
link
আইপিএল ১৩: রায়না-ভাজ্জিদের ছাড়াও শক্তিশালী চেন্নাই দল, কেমন হবে প্রথম একাদশ? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL13) শুরু হতে আর মাত্র হাতে গোনা কটা দিন। এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ। কার দল কতটা শক্তিশালী? কোন দলে কারা কারা সুযোগ পেতে পারেন প্রথম একাদশে। সেসব নিয়ে সমর্থকদের মধ্যে বহু কৌতূহল। সেই কৌতূহল খানিকটা নিরসন ঘটানোর চেষ্টা করছি আমরা। আইপিএলের আগে প্রতিটি দলের শক্তি, দুর্বলতা এবং সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে শুরু হচ্ছে বিশ্লেষণ। আজ চেন্নাই সুপার কিংস(Chennai Super Kings)‌।

পুরো দল:
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), কেদার যাদব, শেন ওয়াটসন, আম্বাতি রায়ডু, মুরলী বিজয়, ফ্যাফ ডু’প্লেসি, ঋতুরাজ গায়কোয়াড়, মিচেল স্যান্টনার, সাম কুরান, নারায়ণ জগদীশন, রবীন্দ্র জাদেজা, করণ শর্মা, ইমরান তাহির, পীযূষ চাওলা, আর সাই কিশোর, ডোয়েন ব্রাভো, দীপক চাহার, শার্দূল ঠাকুর, লুঙ্গি এনগিডি, কেএম আসিফ, মনু কুমার, জশ হ্যাজেলউড।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আইপিএল ১৩: একেবারে নতুন সাজে কিংস ইলেভেন পাঞ্জাব, কেমন হবে প্রথম একাদশ?‌]

কোচিং স্টাফ:
স্টিভেন ফ্লেমিং (হেড কোচ), মাইক হাসি (ব্যাটিং কোচ), লক্ষ্মীপতি বালাজি (বোলিং কোচ)

সম্ভাব্য প্রথম একাদশ (CSK Probable playing XI)
১। শেন ওয়াটসন
২। মুরলী বিজয়
৩। আম্বাতি রায়ডু
৪। ফ্যাফ ডু’প্লেসিস
৫। এম এস ধোনি
৬। কেদার যাদব
৭। ডোয়েন ব্রাভো
৮। রবীন্দ্র জাদেজা
৯। পীযূষ চাওলা
১০। শার্দূল ঠাকুর
১১। লুঙ্গি এনগিডি/ হ্যাজেলউড/ স্যাম কুরান

[আরও পড়ুন: আইপিএল ১৩: টুর্নামেন্টের অন্যতম সেরা দল দিল্লি, কেমন হতে পারে প্রথম একাদশ?]

আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা এবং সফল দল চেন্নাই। তবে, এবারের পরিস্থিতি আলাদা। টুর্নামেন্টে নামার আগে একের পর এক ধাক্কা খেয়েছে চেন্নাই শিবির। দলের অন্যতম সেরা নির্ভরযোগ্য ব্যাটসম্যান সুরেশ রায়না টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছেন। নাম প্রত্যাহার করেছেন অভিজ্ঞ স্পিনার হরভজন সিংও। টুর্নামেন্ট শুরুর আগে আগেই সিএসকে (CSK) শিবিরে থাবা বসিয়েছে করোনা। তবে, সেসব পিছনে ফেলে ক্যাপ্টেন কুল ধোনির (MS Dhoni) নেতৃত্বে এবারও খেতাব জেতার লক্ষ্যেই নামবে সিএসকে। রায়না, হরভজনরা না থাকা সত্বেও খাতায় কলমে যথেষ্ট শক্তিশালী চেন্নাই দল। ব্যাটিং বিভাগে বিশ্ববরেণ্য ক্রিকেটারদের অভিজ্ঞতা আর বোলিং বিভাগে তারুণ্যকে হাতিয়ার করে বিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করবে ধোনির চেন্নাই। এবারেও তাঁরা এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.