Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
IPL

‌আইপিএল অভিযান শুরুর আগে কেকেআরকে শুভেচ্ছাবার্তা মমতার, কী বললেন মুখ্যমন্ত্রী?‌

আজই আবু ধাবিতে আইপিএল অভিযান শুরু নাইটদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২০, ১৪:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২০, ১৪:৪৯

options
link
‌আইপিএল অভিযান শুরুর আগে কেকেআরকে শুভেচ্ছাবার্তা মমতার, কী বললেন মুখ্যমন্ত্রী?‌ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ অপেক্ষার অবসান। IPL-এ বুধবার মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স। রাসেল–নারিন–গিলদের খেলা দেখতে আপাতত মুখিয়ে KKR ভক্তরা। এর মধ্যে শাহরুখ খানের (Shah Rukh Khan) দলকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

[আরও পড়ুন: নেটে আগুন ঝড়াচ্ছেন পাওয়ার হিটার রাসেল, এক শটে ভাঙলেন ক্যামেরার কাচ, দেখুন ভিডিও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে কিং খানের দলকে আইপিএলের জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। লেখেন, ‘‌‘করব, লড়ব, জিতব– ২০২০ সালে গোটা দেশ এখন এই কথা বলছে। ভয়াবহ এই পরিস্থিতির সঙ্গে লড়তে সবাই পরিশ্রম করছে। আজ আরও একটি চ্যাম্পিয়ন দল মাঠে নামছে। নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে প্রত্যেককে আনন্দ দেওয়ার চেষ্টা করবে তাঁরা। আইপিএল অভিযান শুরুর আগে নাইটদের এবং প্রিয় শাহরুখকে অনেক শুভেচ্ছা।’‌’‌

‘Korbo, Lorbo, Jeetbo’ has already been India’s spirit in 2020, fighting crises without breaking a sweat. Another set of champions hit the field today, trying to bring joy to every home.

My best wishes to @KKRiders & dearest @iamsrk as they begin their IPL campaign.#KKRHaiTaiyaar

— Mamata Banerjee (@MamataOfficial) September 23, 2020

আইপিএল শুরুর পর চারটি ম্যাচ হয়ে গিয়েছে। করোনা সংক্রমণ রুখতে এবার আর দেশে নয়, আইপিএলের আসর বসেছে দুবাইয়ে (Dubai)। যদিও তাতে টুর্নামেন্ট নিয়ে উৎসাহের ভাঁটা পড়েনি। ইতিমধ্যে টুর্নামেন্টের ভিউয়ারশিপ পৌঁছে গিয়েছে ২০ কোটিতে। যা আগামিদিনে আরও বাড়বে বলেই মনে করছে সম্প্রচারকারী সংস্থা। এই পরিস্থিতিতে বুধবার মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। যদিও আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের (Mumbai Indians) বিরুদ্ধে কলকাতার ট্র‌্যাক রেকর্ড মোটেই ভাল নয়। তবে এবার হিসেব উলটাতে মরিয়া নাইটরা। এজন্য অবশ্য সবাই তাকিয়ে দুই ক্যারিবিয়ান তারকা রাসেল–নারিনের দিকেই।

[আরও পড়ুন: খারাপ বোলিংয়ের খেসারত দিল চেন্নাই, অনবদ্য ইনিংস খেলে আইপিএল অভিযান শুরু স্মিথের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.