Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
KKR vs RR

ইডেনে টস হার রাহানের, দলে বদল নেই নাইটদের, বদলাবে ভাগ্য?

এই পিচ আগের সব ম্যাচের মতো। স্পোর্টিং উইকেট। তার উপর দুপুরে ম্যাচ হওয়ায় কোনও শিশির ফ্যাক্টর নেই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৭:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৭:১৫

options
link
ইডেনে টস হার রাহানের, দলে বদল নেই নাইটদের, বদলাবে ভাগ্য? zoom
অজিঙ্কা রাহানে। ছবি এক্স।

আইপিএলের ছ’টা ম্যাচ খেলে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখনও পর্যন্ত জয়ের মুখ তারা দেখতে পারেনি। পরিস্থিতি যা, তাতে আজ ইডেনে যদি যশস্বী জয়সওয়াল-বৈভব সূর্যবংশীদের কাছে হেরে যায় অজিঙ্ক রাহানে নেতৃত্বাধীন কেকেআর (KKR), তা হলে এবারের মতো প্লে-অফ খেলার আশা কার্যত শেষ হয়ে যাবে। এ হেন গুরুত্বপূর্ণ ম্যাচে টস হারলেন কেকেআর অধিনায়ক অজিঙ্কে রাহানে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রাজস্থান (RR) অধিনায়ক রিয়ান পরাগ।

সবাই জেতে। শুধু কেকেআর জেতে না। আগে ব্যাট করে হেরেছে। রান তাড়া করতে গিয়ে ডুবেছে। ফলে টস খুব একটা পার্থক্য হয়তো গড়বে না। তবে অজিঙ্কে রাহানেও বলেছিলেন তিনিও ব্যাট করতে চাইছিলেন। সে ভাগ্য হল না। এদিন দলে কোনও বদল করেননি রাহানে।

Advertisement

খবর নিয়ে জানা গেল, এই পিচ আগের সব ম্যাচের মতো। স্পোর্টিং উইকেট। তার উপর দুপুরে ম্যাচ হওয়ায় কোনও শিশির ফ্যাক্টর নেই। উইকেট তৈরির সঙ্গে জড়িত একজনের বক্তব্য, দু’শো-দু’শো কুড়ি হওয়া উচিত। যশস্বী-বৈভবদের ব্যাট কথা বলা শুরু করলে সেই রানটা যে আড়াইশোর গণ্ডিতে পৌঁছে যাবে, বলাই বাহুল্য। বিশেষত বৈভব। বুমরা-হ্যাজেলউডের মতো বোলারদের স্রেফ উড়িয়ে দিচ্ছে পনেরো বছরের এক কিশোর-সেই দৃশ্য স্তম্ভিত করেছে ক্রিকেট ভক্তদের। শেষ কয়েকদিনের নেট সেশন যদি সূচক হয়, কেকেআর বোলারদের কাছে একটাই পথ। যত দ্রুত সম্ভব বৈভব-কাঁটা উপড়ে ফেলতে হবে। নেটে শুরুর দিকে ঢুকটাক কয়েকটা বলে আউট হচ্ছিলেন রয়‍্যালস ওপেনার।

কেকেআরের প্রথম একাদশ:
টিম সাইফার্ট, অজিঙ্ক রাহানে, ক্যামেরন গ্রিন, রভম্যান পাওয়েল, রিঙ্কু সিং, রমণদীপ সিং, অনুকূল রায়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী

ইমপ্যাক্ট প্লেয়ার: অঙ্গকৃষ রঘুবংশী, মুজারাবানি, রাহুল ত্রিপাঠী, মণীশ পাণ্ডে

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.