ক্রিকেটারদের একদিকে বকাঝকা করেন, অন্যদিকে পিতৃস্নেহে বুকেও টেনে নেন। সঞ্জীব গোয়েঙ্কাকে দিনকয়েক আগেই দেখা গিয়েছিল, লখনউ অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে খানিকটা রাগতভাবে কথা বলছেন ‘মালিক’। কিন্তু বৃহস্পতিবার ইডেনে অবিশ্বাস্য ইনিংস খেলা মুকুল চৌধুরীকে (Mukul Choudhary) ‘আদর’ করে দিলেন, খানিকটা বাবার মতো। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
বৃহস্পতিবারের ইডেনে কেকেআরের মুখোমুখি হয়েছিল এলএসজি। মাত্র ১৮১ রানের পুঁজি নিয়েও দারুণ টক্কর দিচ্ছিল কেকেআর। একটা সময়ে মনে হচ্ছিল নাইটদের জয় স্রেফ সময়ের অপেক্ষা। বিপক্ষের সাত উইকেট ফেলে দিয়ে কেকেআর শিবিরে তখন খুশির হাওয়া। কিন্তু ম্যাচের রং একাহাতে পালটে দেন মুকুল। নিলামে ২.৬০ কোটি টাকায় এই তরুণ উইকেটকিপার-ব্যাটারকে দলে নিয়েছিল এলএসজি। সেই ভরসার যোগ্য দাম দিয়েছেন মুকুল। ২৭ বলে ৫৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন।
আরও পড়ুন:
ম্যাচ শেষের পর স্বভাবতই মুকুলকে ঘিরে উৎসবে মেতেছিল লখনউ শিবির। সতীর্থরা ছুটে এসে জড়িয়ে ধরেন ম্যাচ জেতানো নায়ককে। মুকুলকে বুকে টেনে নেন অধিনায়ক ঋষভ। তারপরেই মাঠে নেমে আসেন লখনউয়ের কর্ণধার। কাঁধে হাত রেখে জড়িয়ে ধরেন মুকুলকে। বেশ খানিকক্ষণ কথা বলেন। গালে হাতও বুলিয়ে দেন। সেই দৃশ্য দেখেই নেটিজেনদের অনেকে বলছেন, গোয়েঙ্কা যেন একেবারে বাবার মতো স্নেহ করছেন মুকুলকে।
🚨 LSG Owner Sanjiv Goenka with Mukul Choudhary after nail-biting win 🔥
Pure joy on the field after that last-ball thriller victory over KKR!#LSG #KKRvLSG #KKRvsKKR pic.twitter.com/MmoZZGbmo8
— X News INDIA (@XBreakingNewsIN) April 9, 2026
ইডেনে ম্যাচ জেতানোর পর মুকুল বলছিলেন, ছোটবেলায় আর্থিক সংকটের সঙ্গে যুঝতে যুঝতে আইপিএলের মঞ্চ পর্যন্ত এসেছেন। সেখানে জ্বলে ওঠার সুযোগ কিছুতেই হাতছাড়া করবেন না। লখনউয়ের নতুন তারকার কথায়, “ম্যাচে চাপের পরিস্থিতি তো থাকবেই। কিন্তু আমি সেটাকে ঈশ্বরের দেওয়া সুযোগ বলে মনে করি। সেই সুযোগটা যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা করি।” মহেন্দ্র সিং ধোনিকে আদর্শ মানেন মুকুল। প্রিয় মাহিভাইয়ের মতো হেলিকপ্টার শটও মারেন। ম্যাচ জেতানোর পর গোয়েঙ্কার ‘রাগী’ মুখে হাসি ফোটালেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা
-
৪ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন