সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ নর্মালে মাঠে ফিরেছে ক্রিকেট। আর চলতি বছর দেশে ফিরছে আইপিএল (IPL)। আগামী ১৮ ফেব্রুয়ারি নিলাম দিয়েই টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়বে। ২৯২ জন ক্রিকেটার নিলামে উঠতে চলেছেন। নজরে রয়েছেন শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকর, দিলীপ দোষীর ছেলে নয়ন দোষীরা। কোন দল কোন তারকার জন্য সুর চড়ায়, তারই অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। সবমিলিয়ে নিলাম নিয়ে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। আরও একটি বিষয় নিয়ে তীব্র কৌতূহল রয়েছে সমর্থকদের। কোন ক্রিকেটারের সবচেয়ে বেশি দাম উঠবে। নিলামের দিন কয়েক আগেই মিলল সেই ইঙ্গিত। বিদেশিদের মধ্যে ইংল্যান্ডের এক তারকাই কেড়ে নিতে পারেন সমস্ত লাইমলাইট।
ভাবছেন কে তিনি? প্রথমেই বলে দেওয়া যাক, এই তারকা কিন্তু এখনও পর্যন্ত আইপিএল খেলেননি। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে বিশ্বের এক নম্বর প্লেয়ার তিনি। ইয়র্কশায়ারের জার্সি গায়ে খেলা এই তারকার কাউন্টি ছাড়াও নজরকাড়া পারফরম্যান্স রয়েছে দুনিয়ার অন্যান্য টুর্নামেন্টেও। তিনি ডাওয়িড মালান (Dawid Malan)। হ্যাঁ। এই ব্যাটসম্যানই আইপিএলের নিলামে অর্থের দিক থেকে নয়া ইতিহাস গড়তে পারেন। বিরাট অঙ্কে বিক্রির সম্ভাবনা রয়েছে তাঁর।
[আরও পড়ুন: এসসি ইস্টবেঙ্গল ড্র করতেই প্লে-অফের টিকিট পাকা হল এটিকে মোহনবাগানের]
দেশের হয়ে এখনও পর্যন্ত ১৯টি টি-টোয়েন্টিতে ৮৫৫ রানের মালিক মালান। গড় ৫৩.৫। স্ট্রাইকিং রেট ১৪৯.৪। ঝুলিতে রয়েছে একটি শতরান ও ৯টি হাফ-সেঞ্চুরি। সম্প্রতি বিগ ব্যাশ লিগে হোবার্ট হ্যারিকেনসের হয়েও খেলতে দেখা গিয়েছে মালানকে। স্বাভাবিকভাবেই এহেন সফল মিডল-অর্ডার ব্যাটসম্যানকে দলে পেতে আগ্রহী হবে যে কোনও ফ্র্যাঞ্চাইজি। তবে শোনা যাচ্ছে, আরসিবি, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিট্যালসের মতো দল মালানকে নেওয়ার চেষ্টা করতে পারে। বিদেশিদের মধ্যে আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ সাড়ে ১৫ কোটি টাকায় বিক্রি হয়েছেন প্যাট কামিন্স। এবার দেখার মালান সেই অঙ্কও ছাপিয়ে যেতে পারেন কিনা।
এদিকে, চেন্নাই থেকে সরে দাঁড়ানো হরভজন সিংকে (Harbhajan Singh) দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে মুম্বই ইন্ডিয়ান্স, কিংস ইলেভেন পাঞ্জাব কিংবা কলকাতা নাইট রাইডার্স।
[আরও পড়ুন: রোহিত-রাহানের দুরন্ত পার্টনারশিপ, তবুও দ্বিতীয় টেস্টের প্রথম দিনই চাপে টিম ইন্ডিয়া]
সর্বশেষ খবর
-
হিরোশিমার পরমাণু বোমার চেয়েও শক্তিশালী ছিল নেপালের বন্যা! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
-
রেস্তরাঁয় ঠাসা পচা মুরগি ও খাসির মাংস! বাদুড়িয়ার খাদ্যদপ্তরের যৌথ অভিযানেই পর্দাফাঁস
-
মেয়ের পড়ার খরচ জোগাতে শাড়ি পরেই ছুট ম্যারাথনে! প্রথম হয়ে তাক লাগালেন মহারাষ্ট্রের রমা দেবী
-
অবসরের পর সব সাংবাদিক পাবেন পেনশন, পুজোর ‘বোনাস’ ৩ হাজার! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
জঙ্গিদের ‘আশ্রয়দাতা’ পাকিস্তানকে ‘দ্বিচারিতা’ তোপ! শাহবাজের সামনেই ঝাঁজালো বক্তৃতা মোদির
