সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টিতে চার বলে চার উইকেট। তাঁর আগে এমন নজির যে নেই কোনও ওয়েস্ট ইন্ডিয়ান (West Indies) বোলারেরই। জেসন হোল্ডার (Jason Holder) নতুন কীর্তি গড়লেন। ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন দীর্ঘ চেহারার এই বোলার। তাঁর দুরন্ত পারফরম্যান্সের জন্য ইংল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজও জিতল ক্যারিবিয়ানরা।
হোল্ডারের জন্মস্থান বারবাডোজের ব্রিজটাউন। সেখানকারই কেনসিংটন ওভালে নতুন ইতিহাস তৈরি করলেন হোল্ডার। তাঁর আগে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, আফগানিস্তানের রশিদ খান ও আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার পর পর ৪ বলে ৪ উইকেট নিয়েছিলেন।
[আরও পড়ুন:‘এখনও পুরো ঘটনাটা স্বপ্নের মতো’, বলছেন ডার্বি জয়ের নায়ক কিয়ান]
হোল্ডারের দৌরাত্ম্যের জন্যই সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে (England) ১৭ রানে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের ইনিংসের শেষ ওভারে হোল্ডারের বলের জবাব দিতে না পেরে ডাগ আউটে ফিরে গিয়েছেন ক্রিস জর্ডান, স্যাম বিলিংস, আদিল রশিদ ও শাকিব মাহমুদ। সেই ওভারের প্রথম ডেলিভারিটাই ছিল নো বল। কিন্তু
সর্বশেষ খবর
-
ভাগের মা! একই বাসায় সন্তানদের পাহারায় দুই শঙ্খচূড়! অদ্ভুত আচরণে বিস্মিত প্রাণীবিদরা
-
রাজ্যের ৪ হাজারের বেশি স্কুল পড়ুয়াশূন্য! বহু স্কুলে মাত্র এক শিক্ষক, চাঞ্চল্যকর রিপোর্ট কেন্দ্রীয় সংস্থার
-
ডার্বির ক্ষতে ছোট্ট প্রলেপ! সুহেলের হ্যাটট্রিকে ব্যারেটোর দলকে হারিয়ে সুপার সিক্সের দৌড়ে মোহনবাগান
-
ইন্টারনেট বিভ্রাটে ‘ভরসা’র টেলিমেডিসিন পরিষেবা লাটে! সমস্যায় দুর্গাপুরের প্রত্যন্ত গ্রামের রোগীরা
-
প্রেমে পড়েছে রামলাল? বছর ৫২-এর ‘যুবক’কে নিয়ে জোর চর্চা জঙ্গলমহলে